Farm Bill

রক্তে লেখা পোস্টার তৃণমূলের, মিছিলে বামপন্থীরা, কৃষক বিক্ষোভে একতার ছবি বঙ্গে

কেন্দ্রের নয়া 'সর্বনাশা' কৃষি বিলের প্রতিবাদ দেশজুড়ে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২০, ১৮:৩৪

options
link
রক্তে লেখা পোস্টার তৃণমূলের, মিছিলে বামপন্থীরা, কৃষক বিক্ষোভে একতার ছবি বঙ্গে

সংবাদ প্রতিদিন ব্যুরো: সর্বনাশা কৃষি বিল (Farm Bill 2020) – এই অভিযোগে আজ দেশজুড়ে বন্‌ধের ডাক দিয়েছিল দলমত নির্বিশেষে বিভিন্ন কৃষক সংগঠন। বিলের প্রতিবাদে একেবারে প্রথম সারিতে থাকা কেন্দ্রবিরোধী দল তৃণমূলের প্রবল বিরোধিতায় তার আঁচ ভালই পড়ল বাংলাজুড়ে।

Advertisement

Farm Bill 2020

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সকাল থেকে কলকাতার মেয়ো রোডে ধরনায় বসলেন তৃণমূল (TMC) নেতৃবৃন্দ। বেচারাম মান্নার নেতৃত্বে তাতে যোগ দিলেন আরও অনেকেই। সঙ্গী কাঁসর-ঘণ্টা, রক্ত দিয়ে লেখা পোস্টার – ‘কেন্দ্রের নয়া কালা কৃষি আইন, মানছি না, মানবো না’, সবজি দিয়ে তৈরি ভারতের মানচিত্র। তৃণমূল এভাবেই অবস্থান বিক্ষোভের মাধ্যমেই প্রতিবাদের পথে হাঁটল। অন্যদিকে, কৃষক-শ্রমিক দরদী বামপন্থীরা নামলেন রাস্তায়। উত্তরবঙ্গ, ‘শস্যগোলা’ বর্ধমান থেকে কলকাতার রাজপথ – কৃষি বিলের প্রতিবাদে উড়ল লাল নিশান। দিনভর এমনই টুকরো ছবিতে কৃষক স্বার্থে রাজ্যে দলমত নির্বিশেষে একতার ছবি ফুটে উঠল।

Advertisement
Farm Bill 2020
ঢাকুরিয়ায় বামেদের মিছিল, অবরোধ

[আরও পড়ুন: করোনামুক্তির পর বাধ্যতামূলক যক্ষ্মা পরীক্ষা, নয়া সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দপ্তরের]

ভারী বৃষ্টিকে উপেক্ষা করে সারা ভারত কৃষকসভা মালবাজার মহকুমার নাগরাকাটা,থানা কমিটির তরফে সংসদে সদ্য পাশ হওয়া কৃষি বিলের বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন কৃষকরা। ‘সর্বনাশা বিল’ নিয়ে সমবেত প্রতিবাদের সামনে ঝমঝমিয়ে বৃষ্টি কোনও বাধা হয়ে দাঁড়াতে পারল না। প্রায় এক ঘণ্টা ধরে এই অবরোধে ৩১ নং জাতীয় সড়কের উভয় দিকে সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে। বক্তব্য রাখলেন সিপিএম নেতা রামলাল মুর্মু, দিল কুমার ওঁরাও, কৃষক সভার থানা, কমিটির সম্পাদক নবিউল ইসলাম, পার্টি সদস্য কৌস্তভ ভট্টাচার্যরা। শোষিতের হয়ে শাসকের বিরুদ্ধে ফের সুর চড়ালেন তাঁরা।

[আরও পড়ুন: বন্ধ ঘর থেকে উদ্ধার দম্পতির রক্তাক্ত দেহ, ডাকাতিতে বাধা পেয়েই খুন? বাড়ছে ধোঁয়াশা]

উত্তর ২৪ পরগনার বনগাঁয় প্রায় একই ছবি। কৃষক, খেতমজুরদের ক্ষমতা হননের চেষ্টার অভিযোগে ‘ফ্যাসিস্ট’ সরকারের বিরুদ্ধে দেশের সব বিরোধী রাজনৈতিক দলকে একজোট করে আন্দোলনে বনগাঁর ঘাঁটবাওড় আঞ্চলিক তৃণমূলের সদস্যরা।

Farm Bill 2020

উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কো-অর্ডিনেটর গোপাল শেঠের নেতৃত্বে চলে এই অবস্থান বিক্ষোভ, মিছিল। এদিন সকালে পাইকপাড়া বাজার কৃষকদের নিয়ে গলায় সবজির মালা পরে রাস্তার উপর বসে কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করে তৃণমূল। বনগাঁর কৃষিমান্ডির সামনে চলে বিক্ষোভ মিছিল করে। পরে সেখানে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয়।

ছবি: শুভাশিস রায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন