চন্দ্রজিৎ মজুমদার ও নন্দন দত্ত: বল ভেবে বোমা নিয়ে খেলা করতে গিয়ে অঘটন। বোমা ফেটে জখম দুই শিশু। মুর্শিদাবাদের সালারের কাগ্রামে তীব্র চাঞ্চল্য। কে বা কারা বোমা মজুত করে রেখেছিল, তা এখনও স্পষ্ট নয়। এদিকে, বীরভূমের মাড়গ্রামে ৯০টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ।
শনিবার সকালে ওই গ্রামেরই বাসিন্দা সাহিল শেখ এবং সাকিব শেখ খেলা করছিল। খেলনা ভেবে কৌটো বোমায় হাত দেয় তারা। বোমা বিস্ফোরণ হয়। গুরুতরভাবে জখম হয় দুই শিশু। চিকিৎসার জন্য তাদের সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ওই দুই শিশুর চিকিৎসা চলছে। বোমা বিস্ফোরণের পর থেকে ওই এলাকায় আরো চারটি কৌটো পড়ে আছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় সালার থানার পুলিশ। কে বা কারা, কী উদ্দেশে ওই বোমাগুলি মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
[আরও পড়ুন: ভোট মিটলেও অশান্ত ক্যানিং, TMC বুথ সভাপতিকে কুপিয়ে ‘খুন’]
এদিকে, বীরভূমের মাড়গ্রামের তপনেও ফের বোমা উদ্ধার করা হয়। মোট ৬টি প্লাস্টিকের বালতিতে ওই বোমাগুলি লুকিয়ে রাখা ছিল। অন্ততপক্ষে ৯০টি বোমা উদ্ধার করা হয়েছে। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। কে বা কারা বোমা মজুত করল, তা খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: এশিয়ার সেরা তিন রেফারির মধ্যে বাংলার প্রাঞ্জল, খেলাতে পারেন ২০২৬ বিশ্বকাপও]
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি