শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: গোপন সূত্রে খবর পেয়ে বেশ কয়েক কেজি প্যাঙ্গোলিনের আঁশ-সহ এক যুবককে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ির রেল পুলিশ৷ ধৃতের নাম আমজাদ হোসেন ওরফে তাবরেজ৷ পাচারের উদ্দেশ্যেই এই আঁশ পাচার করা হচ্ছিল বলে জানিয়েছেন আরপিএফের আধিকারিকরা৷ ধৃতকে আজই পেশ করা হবে আদালতে৷
[ফোনে বিধায়কের ভুয়ো পরিচয় দিয়ে গ্রেপ্তার দুই যুবক]
নিউ জলপাইগুড়ি আরপিএফ আধিকারিকরা জানিয়েছেন, ডিব্রুগড়-চণ্ডীগড় অবোধ অসম এক্সপ্রেসে করে প্যাঙ্গোলিনের আঁশগুলি পাচার করা হচ্ছিল৷ তাঁদের কাছে এই বিষয়ে আগাম খবর ছিল৷ সে মতোই গোপনে অভিযান চালান তাঁরা৷ গোপন অভিযানে ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অবোধ অসম এক্সপ্রেস থেকে অভিযুক্ত আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়৷ তার কাছ থেকে উদ্ধার হয়েছে মোট সাড়ে চার কেজি প্যাঙ্গোলিনের আঁশ৷ ভারতে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা৷ আরপিএফ জানিয়েছে, দেরাদুনের বাসিন্দা আমজাদ পাচারের উদ্দেশ্যেই এই আঁশ পাচার করছিল৷ হাওড়ায় গিয়ে এই সাড়ে চার কেজি আঁশ অন্যজনের কাছে হাতে তুলে দিত সে৷ সেখান থেকে পূর্ব ও দক্ষিণ ভারতে পাচারের ছক ছিল৷
[বিনা নোটিসে বন্ধ চা-বাগান, ১৩০০ শ্রমিকের ভবিষ্যৎ অনিশ্চিত]
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এই পাচারকার্যের সঙ্গে জড়িত রয়েছে ধৃত আমজাদ৷ নেশার সরঞ্জাম তৈরির জন্যই দেশের বিভিন্ন অংশে এই প্যাঙ্গোলিনের আঁশ পাচার করত সে৷ আরপিএফের সুপার আন্নাপ্পা ই জানিয়েছেন, ধৃতে মঙ্গলবারই আদালতে পেশ করা হবে৷ তাঁকে ১৪ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করবেন তদন্তকারীরা৷
সর্বশেষ খবর
-
১৯৯০ থেকে বেপাত্তা সেনা জওয়ান স্বামী, ৩৬ বছর পর অপহরণের অভিযোগ দায়ের স্ত্রীর!
-
ফের ইন্ডিগোর বিমানে বিপত্তি, এবার বেঙ্গালুরুতে অবতরণের সময় লেজে আঘাত! কেমন আছেন যাত্রীরা?
-
আপাতত স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, বৈঠকে রফাসূত্র মিলতেই ঘোষণা কর্মী সংগঠনের, স্বস্তিতে আমজনতা
-
আরটিআইয়ের বাইরে স্বরাষ্ট্র দপ্তর, নির্দেশিকা জারি করেও বাতিল, বিরোধিতার মুখে পিছু হটলেন বিজয়
-
দর্শকদের না-পসন্দ! এবার ‘বিস বস বাংলা’ থেকে ছিটকে গেলেন তাপসকন্যা সোহিনী