লোকালয়ে ঢুকে পড়াই কাল হল, জলপাইগুড়িতে সেলফির অত্যাচারে প্রাণ গেল ময়ূরের

খেলতে খেলতে আচমকাই লোকালয়ে চলে আসে ময়ূরটি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০১৮, ১৯:০০

options
link
লোকালয়ে ঢুকে পড়াই কাল হল, জলপাইগুড়িতে সেলফির অত্যাচারে প্রাণ গেল ময়ূরের

শান্তনু কর, জলপাইগুড়ি: সেলফির অত্যাচারেই প্রাণ গেল ময়ূরের। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে জলপাইগুড়িতে। ঘটনাস্থল  ধুপগুড়ি ব্লকের বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়া। শনিবার সকালে আচমকাই লাগোয়া জঙ্গল এলাকা থেকে একটি ময়ূর প্রধান পাড়ায় চলে আসে। স্থানীয়দের সেলফির হুজুগে রীতিমতো অসুস্থ হয়ে পড়ে সে। সন্ধ্যা বনকর্মীরা উদ্ধার করলেও কিছুক্ষণের মধ্যেই ময়ূরটির মৃত্যু হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত হল রবিবার।

Advertisement

[বেনাপোলে আগুনে ভস্মীভূত ভারতীয় পণ্যবাহী ট্রাক, কোটি টাকার ক্ষতি]

এদিকে সামনেই বর্ষা, তার আগে ময়ূর ঘুরছে এলাকায়। এহেন খবর চাউর হতে সময় নেয়নি। জাতীয় পাখিকে দেখতে রীতিমতো ভিড় জমে যায়। এলাকা ছেড়ে এমনিতে লোকালয়ে এসে বেজায় বিপাকে পড়েছে ময়ূর। অসুস্থতার কারণে বড় বড় পায়ে লাফিয়েও মানুষের নাগালের বাইরে যেতে পারছে না। সেই সময় কোথা থেকে একটি কুকুর এসে ময়ূরটিকে কামড়ে দেয়। তাতে অসুস্থ ময়ূর আরও বেশি জখম হয়ে পড়ে। চলার গতি শ্লথ হতেই প্রধান পাড়ার উৎসাহী বাসিন্দারা ময়ূরকে ঘিরে ধরে। সহজেই হাতে চলে আসায় আনন্দ দেখে কে। বাড়িতে গিয়ে গল্প করার থেকে ছবি নিয়ে যাওয়া বেশি যুক্তিযুক্ত। তায় এখন সেলফির যুগ। সঙ্গে থাকা স্মার্টফোনে উঠতে থাকে পটাপট ছবি। তখন শুধুই সেলফি, ময়ূর সুস্থ কিনা তা নিয়ে কারওরই মাথাব্যথা নেই। তাই এহাত ও হাত ঘুরছে ময়ূর। চলছে সেলফির জোয়ার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বাপের বাড়ি চলে যাও, স্বামীর কথা শুনে আত্মহত্যা করলেন স্ত্রী]

বেলা পড়ে এলে সেলফির হিড়িক কমে যায়। ততক্ষণে নিস্তেজ হয়ে পড়েছে ময়ূরটি। পাড়ার বয়স্করাই ধুপগুড়ি থানায় খবর দেয়। পুলিশ এসে মৃতপ্রায় ময়ূরটিকে উদ্ধার করে। থানা থেকে খবর যায় লাগোয়া বিন্নাগুড়ি বনবিভাগে। সেখান থেকেই বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের সদস্যরা এলে তাঁদের ময়ূরটিকে হস্তান্তর করে ধুপগুড়ি থানার পুলিশ। তবে বনদপ্তর পর্যন্ত পৌঁছানোর আগেই ময়ূরটির মৃত্যু হয়। পুলিশের তরফে মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও স্থানীয়রা জানান, কুকুরের কামড়ে মারাত্মক জখম হয়েছে ময়ূরটি। এর জেরেও মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে বিষয়টি খোলসা হবে।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.