PM Narendra Modi

‘মুসলিম মা-বোনেরাও ভোট দেবে বিজেপিকে’, আত্মবিশ্বাসী মোদি

দুদিনের সফরে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করার কথা। শুক্রবার আরামবাগে ও শনিবার কৃষ্ণনগরে রাজনৈতিক জনসভা। লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রীর এই দু’দিনের বঙ্গ সফর ও দু’টি জনসভা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৪, ২১:০৯

options
link
‘মুসলিম মা-বোনেরাও ভোট দেবে বিজেপিকে’, আত্মবিশ্বাসী মোদি
আরামবাগের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সায়ন্তন ঘোষ

দুদিনের সফরে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করার কথা। শুক্রবার আরামবাগে ও শনিবার কৃষ্ণনগরে রাজনৈতিক জনসভা। প্রধানমন্ত্রীর এই দু’দিনের বঙ্গ সফর ও দু’টি জনসভা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মোদি কি বার্তা দেন সেদিকে নজর সকলের। মোদির বঙ্গসফরের খুঁটিনাটি জানতে নজর রাখুন লাইভ আপডেটে

Advertisement

সন্ধ্যা ৬.৪৩: রাজভবনে একান্ত বৈঠকে মোদি-মমতা। মিষ্টি হাতে রাজভবনে যান মুখ্যমন্ত্রী। মমতা বলেন, “এটা সৌজন্য সাক্ষাৎ। রাজনৈতিক বৈঠক নয়। রাজ্যের কথা বললাম। কিছুক্ষণ গল্প করলাম। যা বলার রাজনৈতিক মিটিংয়ে বলব।”
বিকেল ৫.৪৫:
রাজভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
বিকেল ৫.০৪:
রাজভবনে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিকেল ৪.৫৩:
আরামবাগ থেকে হেলিকপ্টারে কলকাতায় পৌঁছলেন নরেন্দ্র মোদি। 
বিকেল ৪.৪৩:
সন্দেশখালি কাণ্ডে মমতার বিরুদ্ধে একটি কথাও বলেনি বাম-কংগ্রেস, অভিযোগ মোদির। পালটা জবাব সুজন চক্রবর্তীর, “নিরাপদ সর্দারদের মতো নেতারাই প্রতিবাদ করেছেন। প্রধানমন্ত্রী যদি শুধু দলের কথা শুনেই চলেন, তবে তাঁর প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই।”
বিকেল ৪.২৯:
সোশাল মিডিয়ায় ‘আয়ে হো তো বাতা কে যাও’ হ্যাশট্যাগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পালটা তৃণমূলের। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Advertisement

বিকেল ৪.১৩: “মুসলমান মা-বোনেরা তৃণমূলের গুন্ডারাজ ছুঁড়ে ফেলে দেবে। সব আসনে পদ্ম ফুটবে।  এবার ৪২ আসন চাই। তৃণমূলের ভোটব্যাঙ্কের অহংকার শেষ হবে।” বললেন মোদি।
বিকেল ৪.১২:
আরামবাগের মঞ্চ থেকে ‘লাখপতি দিদি’ প্রকল্পের কথাও তুলে ধরেন মোদি। 
বিকেল ৪.০৮:
আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বাংলার বিরুদ্ধে তোপ দেগে মোদি বলেন, “দেশজুড়ে গরিব মানুষেরা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। কিন্তু বাংলায় এই প্রকল্প আটকে দিচ্ছে তৃণমূল।” 
বিকেল ৪.০৭:
জলজীবন মিশন প্রকল্পেও অসহযোগিতার অভিযোগ। জলজীবন মিশন প্রকল্পে কাজের গতি অত্যন্ত কম, অভিযোগ মোদির।
বিকেল ৪.০৪:
রেললাইন সম্প্রসারণ আটকে রাজ্যের অসহযোগিতায়, অভিযোগ মোদির। আবাস যোজনাতেও অসহযোগিতার অভিযোগ মোদির। বলেন, “৪৫ লক্ষ ঘর এবং ৪২ হাজার কোটি টাকা বরাদ্দ করেছি, কিন্তু রাজ্য বাধা দিচ্ছে।”
বিকেল ৪.০৩:
মোদির হুঙ্কার, “মোদি ছাড়বে না, লুটের টাকা ফেরত দিতে হবেই।”
বিকেল ৪.০২:
শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতেও তোপ মোদির। জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ না করলেও প্রধানমন্ত্রী বলেন, “নোটের পাহাড় উদ্ধার হয়েছে। এত টাকা কোনওদিন  দেখেছেন? সিনেমাতেও এত টাকা দেখা যায়নি। কেন্দ্রীয় এজেন্সিকে রুখতে চাইছে তৃণমূল।”
বিকেল ৪:
মোদির খোঁচা, “চোটের জবাব ভোটের দেবে বাংলার মানুষের। ইন্ডিয়া জোটের নেতারা এতদিন চোখ, কান, মুখ সব বন্ধ করে বসেছিলেন।” 
দুপুর ৩.৫২:
“সন্দেশখালিতে যা হয়েছে তার জন্য গোটা দেশ দুঃখ পেয়েছে। সন্দেশখালির দুর্দশায় কাঁদছে রামমোহনের আত্মা। সন্দেশখালিতে অত্যাচার করেছে তৃণমূল। কেউ তো ওই নেতাকে আড়াল করে রেখেছিল। বিজেপির চাপে শেষ পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেপ্তার। অপরাধীদের সুরক্ষা দিতে টাকা পান তৃণমূল নেতারা। কিছু লোকের ভোট কি মহিলা নির্যাতনের থেকেও গুরুত্বপূর্ণ।”
দুপুর ৩.৫১:
আরামবাগে মোদির মুখে চন্দ্রযান থেকে জি২০, বিকশিত ভারতের ছবি আঁকলেন প্রধানমন্ত্রী।
দুপুর ৩.৪৫:
তারকেশ্বর মহাদেবের নাম নিয়ে বাংলায় ভাষণ শুরু মোদির। রামমোহন রায়কে স্মরণ করলেন তিনি।  
দুপুর ৩.৩৮:  “শেখ শাহজাহানকে বাধ্য হয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজেপি আর সন্দেশখালির আন্দোলনের জেরে গ্রেপ্তার”, বললেন সুকান্ত মজুমদার।
দুপুর ৩.৩৫: শুভেন্দু আরও বলেন, “গত ৩ বছর চোখে চোখ রেখে সংগ্রাম করেছি। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় ৫৭ বিজেপি নেতা-কর্মী খুন হয়েছেন। চোর তৃণমূল সব টাকা লুট করেছে। ৭২ লক্ষ শৌচালয় লুট করেছে তৃণমূল। বগটুই থেকে সন্দেশখালি, দিকে দিকে অত্যাচার।”
দুপুর ৩.৩২: “জোরে স্লোগান দিন, নবান্ন কাঁপছে”, মোদিকে স্বাগত জানিয়ে বললেন শুভেন্দু অধিকারী।দুপুর ৩.৩০: আরামবাগে ‘বিজয় সংকল্প সভা’য় যোগ দিলেন মোদি। রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্তের ছবি উপহার দেওয়া হয় তাঁকে।

Modi-Rabindranath
দুপুর ৩.২০: “অনেক কথা বলার আছে, খোলা মঞ্চ থেকে বলব”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রধানমন্ত্রীর।
দুপুর ৩.১৭: “৫টি নতুন বন্দে ভারত পেয়েছে বাংলা। বাংলার উন্নয়নে ৭ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন। যুবদের রোজগারে নতুন পথ খুলবে। কৃষক, যুবকে শক্তিশালী করতে হবে”,  বললেন মোদি।
দুপুর ৩.১৫: “দেশের উন্নয়নে গতি আনাই লক্ষ্য। বাংলাতে রেলের উন্নয়নে আরও গতি আনা দরকার।”, আরামবাগে বললেন মোদি।
দুপুর ৩.১২: সরকারি প্রকল্পের উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। মঞ্চে উপস্থিত রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এছাড়া রয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, শান্তনু ঠাকুর-সহ বঙ্গ বিজেপির একাধিক নেতানেত্রী। 
দুপুর ৩: ধানবাদ থেকে আরামবাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.