সংবাদ প্রতিদিন ব্যুরো: লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃতীয় দফায় শনিবার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এবার দক্ষিণবঙ্গে নয়, তিনি সভা করবেন উত্তরবঙ্গে। লোকসভা নির্বাচনের মুখে উত্তরবঙ্গের প্রথম সভাটি শিলিগুড়ি দিয়ে শুরু করেছেন তিনি। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সংলগ্ন কাওয়াখালি মাঠে বিকেল তিনটেয় ওই সভা করবেন প্রধানমন্ত্রী। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়ক পথে যাবেন কাওয়াখালি ময়দানে। প্রথমে সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন। আধ ঘণ্টার সরকারি অনুষ্ঠানের পর জনসভা করবেন। এজন্য দুটি মঞ্চ করা হয়েছে। একটিতে রাজনৈতিক সভা হবে, অন্য মঞ্চটি প্রশাসনিক মঞ্চ। শিলিগুড়িতে প্রায় ৪৫০০ কোটি টাকার রেল ও সড়কের একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মোদি। প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকছেন বিজেপিতে যোগ দেওয়া সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দলীয় সূত্রে খবর এমনই।
তবে মোদি আসার আগেই অবশ্য বিজেপির শক্ত ঘাঁটি বলে একদা পরিচিত উত্তরবঙ্গে দলের মধ্যে বিদ্রোহের রব। দলে কোনও ক্ষেত্রেই গুরুত্ব পান না, এই অভিযোগ তুলে ক্ষুব্ধ রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। শুধু তাই নয়, শিলিগুড়িতে বসে থাকা অনন্ত মহারাজের দাবি, প্রধানমন্ত্রীর সভাতেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে মোদির সভাতে অনন্ত মহারাজ থাকবেন কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। অন্যদিকে, আলিপুরদুয়ার থেকে প্রার্থী হতে না পেরে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন সেখানকার বর্তমান সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। এবার আলিপুরদুয়ারের দলের প্রার্থী মনোজ টিগ্গার সঙ্গে জন বার্লার সংঘাত চরমে উঠেছে। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা জানান, উত্তরবঙ্গে বিজেপির বিধায়ক, সাংসদ এবং জেলা নেতৃত্ব সকলেই প্রধানমন্ত্রীর সভায় থাকবেন।
[আরও পড়ুন: সন্দেশখালি কাণ্ডের তদন্তে থ্রিডি লেজার স্ক্যানিং, কীভাবে এই প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে CBI?]
শুক্রবার শিলিগুড়িতে পৌঁছেছেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক। জন বার্লা সভায় থাকছেন। যদিও জন মুখে কুলুপ এঁটেছেন। বৃহস্পতিবার দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা সভাস্থল ঘুরে দেখেন। সুকান্ত মজুমদার সভায় থাকবেন। তবে সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি শুভেন্দু অধিকারী থাকবেন কি না।
শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ জানান, শুভেন্দুবাবুর প্রোগ্রাম শিডিউল এখনও আসেনি। তবে আসছেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। আলিপুরদুয়ারের প্রার্থী মনোজ টিগ্গা, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, কোচবিহারে সুকুমার রায়, দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা। কার্শিয়াংয়ে বিদ্রোহী বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা অসুস্থ হওয়ায় থাকতে পারছেন না। পঞ্চায়েতে জোটসঙ্গী হলেও আমন্ত্রণ জানানো হয়নি হামরো পার্টি এবং গোর্খা জনমুক্তি মোর্চাকে।
[আরও পড়ুন: বেশি ওষুধে নাকাল বার্ধক্য, পরিণতি সাংঘাতিক, সতর্ক করলেন বিশেষজ্ঞ]
সর্বশেষ খবর
-
দালালের রেট ২৫০! গুদাম তৈরির অনুমোদনে দেদার ‘দুর্নীতি’, তারাতলা-তদন্তে চাঞ্চল্যকর তথ্য
-
ইটস টাইম ফর আফ্রিকা… হাড্ডাহাড্ডি পেনাল্টিতে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো
-
হাসপাতালে হিয়া, মঙ্গলেই হচ্ছে অস্ত্রোপচার, কী হল ‘পটলকুমার গানওয়ালা’র?
-
অরুণাচলের জমি গিলছে ড্রাগন! চিনা আগ্রাসনের অভিযোগে তদন্তে সরকার, কী বলছে সেনা?
-
বাজ পড়ে হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ দুর্ঘটনা, পাইপলাইনে আগুন লেগে ঝলসে গেলেন ৩৫জন