বাবুল হক, মালদহ: ঠিক যেন সিনেমা! সমবায় ব্য়াঙ্কে লুটপাট করে পালানোর সময় ভরদুপুরে রাস্তায় পুলিশ-ডাকাত গুলির লড়াই। ডাকাতদলের দুজনের পায়ে গুলি লাগে। পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের আপাতত মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চলছে চিকিৎসা।
বুধবার দুপুরে মালদহের কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে লুটপাট চালায় দুষ্কৃতীরা। তার পর বোমাবাজি করতে করতে বোলেরো গাড়ি চড়ে পালিয়ে যায়। পুলিশ তাদের ধাওয়া করে। ডাকাতদল দক্ষিণ দিনাজপুরের পালানোর ছক কষে। সূত্রের খবর,পুরাতন মালদহের ভাবুকের সুখানদিঘি এলাকায় গাড়ি বদল করে দুষ্কৃতীরা। পুলিশ দুষ্কৃতীদের লক্ষ্য করে গুলি চালায়। দুজনের পায়ে গুলি লাগে। তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই আপাতত দুষ্কৃতীদলের দুজনের চিকিৎসা চলছে।
[আরও পড়ুন: বিধানসভায় পাশ নিট বিরোধী প্রস্তাব, নিট কেলেঙ্কারি ‘হিমশৈলের চূড়ামাত্র’, বললেন ব্রাত্য]
এই ঘটনায় সমবায় ব্যাঙ্কের ক্যাশিয়ার যোগেশ্বর মণ্ডল জখম হন। তাঁর পেটে গুলি লেগেছে। তাঁকে প্রথমে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ব্যাঙ্কের বাইরে সিসি ক্যামেরায় ডাকাত দলের আসাযাওয়া ধরা পড়ে। ওই ফুটেজের সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ডাকাতের কোথা থেকে এসেছিল, আগে রেইকি করেছিল কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
[আরও পড়ুন: মধ্যবিত্তের হেঁশেলে স্বস্তি, ধর্মঘট প্রত্যাহার আলু ব্যবসায়ীদের]
সর্বশেষ খবর
-
১০৮ জন উদ্ধার হলেও এখনও নেপালে নিখোঁজ ২৭৫ ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক
-
গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায়! সাসপেন্ড কলকাতা পুলিশের দুই কর্মী
-
অশোকনগরে শুরু তেল উৎপাদন, তৃণমূলকে দুষে শমীক লিখলেন, ‘শক্তিশালী হোক বাংলার অর্থনীতি’
-
স্মার্টওয়াচ অতীত, শরীরের খুঁটিনাটি হিসেব রাখবে অত্যাধুনিক ‘টেম্পল’, কবে আসছে ভারতের বাজারে?
-
পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! ‘কাউকে ছাড়া হবে না’, কড়া বার্তা মন্ত্রী দিলীপের