TMC

তৃণমূল নেতাকে রাস্তায় ফেলে মার পুলিশের! উত্তপ্ত আমডাঙা

তৃণমূল নেতা পাকড়াও করে লকআপ অবধি নিয়ে যান খাকি উর্দিধারীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৪, ১৬:৩৪

options
link
তৃণমূল নেতাকে রাস্তায় ফেলে মার পুলিশের! উত্তপ্ত আমডাঙা

অর্ণব দাস, বারাসত: তৃণমূল নেতাকে রাস্তায় ফেলে মার পুলিশের। এমনকী, তাঁকে পাকড়াও করে লকআপ অবধি নিয়ে গেলেন খাকি উর্দিধারীরা। শনিবার রাতের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার আমডাঙা এলাকায়। প্রতিবাদে ওই স্থানীয় নেতার অনুগামীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Advertisement

ঘটনার সূত্রপাত শনিবার রাতে। আমডাঙা বিড়া রোডে বালিসা এলাকায় সাইকেল ও বাইকের সংঘর্ষে একজনের মৃত্যু হয়। আহত হন ২ জন। সাইকেল চালককে আমডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এর পরই উত্তেজনা ছড়ায়। মৃতের পরিবার-পরিবজ ‘ঘাতক’ বাইক চালক ও তাঁর সঙ্গীদের উপর চড়াও হয়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আসে আমডাঙা থানার পুলিশ। লাঠিচার্জ করা হয় বলেও দাবি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: প্রকাশ্যেই স্মরণ করান ‘রাজধর্ম’, মরিয়া চেষ্টাতেও মোদিকে সরাতে পারেননি বাজপেয়ী! কেন?]

অভিযোগ, এক যুবককে মারধর করছিল পুলিশ। সেই সময় তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন পাশের চায়ের দোকানে বসে থাকা আমডাঙা ব্লকের তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি মোস্তাক আহমেদ মণ্ডল। তিনি বাঁচাতে ছুটে এলে তাঁকে বেধরক মারধর করে পুলিশ, এমনই দাবি। প্রহৃত তৃণমূল নেতার দাবি, “সারা শরীরে মেরেছে। কোথায় কোথায় আঘাত করেছে আমি দেখাতে পারব না। পুলিশের আমার উপর এত রাগ কেন জানি না!” মোস্তাককে আটকও করা হয়েছিল বলে খবর। তাঁর দাবি, আমডাঙার আইসি তাঁকে ‘পালের গোদা’ সন্দেহে মারধর করেছে। এদিকে ৪ পুলিশও কর্মীও আহত হয়েছেন বলে খবর। 

Advertisement

মোস্তাককে মারধরের প্রতিবাদে তৃণমূল কর্মীরা রাস্তা অবরোধ করে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। শেষপর্যন্ত আহত নেতাকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।

[আরও পড়ুন: দূরদর্শনের গেরুয়াকরণে ‘স্তম্ভিত’ মমতা, কমিশনকে ব্যবস্থা নেওয়ার আর্জি]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.