Police arrests a person in Budge Budge shootout case

সূত্র সিসিটিভি ফুটেজ, বজবজ শুটআউট কাণ্ডে গ্রেপ্তার ২ অভিযুক্ত

আলিপুর আদালতে সাক্ষী দিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হন এক ব্যক্তি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৩, ১৩:২৫

options
link
সূত্র সিসিটিভি ফুটেজ, বজবজ শুটআউট কাণ্ডে গ্রেপ্তার ২ অভিযুক্ত
ছবি: প্রতীকী

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: সূত্র সিসিটিভি ফুটেজ। বজবজ শুটআউট কাণ্ডে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতেরা হল শেখ সইফুদ্দিন ওরফে আফ্রিদি এবং শেখ রবিউল মল্লিক। শেখ সইফুদ্দিন ওরফে আফ্রিদি রবীন্দ্রনগর থানা এলাকার বাসিন্দা। বুধবার রাতে কাকদ্বীপ থেকে শেখ সইফুদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। 

Advertisement

ঠিক কী হয়েছিল? বুধবার একটি পুরনো মামলায় আলিপুর আদালতে সাক্ষী দিতে যান বজবজের বিড়লাপুরের বাসিন্দা আলতাবউদ্দিন ওরফে হুলতাল। সাক্ষী দেওয়ার পর ট্রেনে চড়ে বজবজে পৌঁছন। তারপর বাইকে চড়ে নোদাখালি থানার চণ্ডীপুরের উদ্দেশে রওনা হন। দুপুর দু’টো নাগাদ বজবজ থানার কয়লাসড়ক মোড়ে একটি বাইকে চড়ে শোবরাজ গাজি নামে এক দুষ্কৃতী-সহ বেশ কয়েকজন আসে। অভিযোগ, আলতাবউদ্দিনকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: অগ্নিগর্ভ মণিপুর, দফায় দফায় সংঘর্ষ, বন্ধ ইন্টারনেট! মোদির কাছে সাহায্যের আরজি মেরি কমের]

বুধবার রাতে কাকদ্বীপ থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। চোখে লেগে মাথার পিছন দিয়ে গুলি বেরিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অটোয় চড়েন আলতাবউদ্দিন। স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল থেকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয় তাঁকে। আলতাবউদ্দিনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এমআরআইয়ে মেলেনি গুলি। এদিকে, এই ঘটনায় জখম সাক্ষীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম এফআইআরে ছিল বলেই খবর। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩০৭, ১২০ বি, ৩৪ এবং ২৫ ও ২৭ অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: আইপিএলের জাল টিকিট বানিয়ে চড়া দামে বিক্রি, নদিয়া থেকে গ্রেপ্তার চক্রের ‘চাঁই’ তৃণমূল নেতা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.