সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: কবর থেকে দেহ তুলে তা পাচার। কোনও দেহ পড়ে রয়েছে মুণ্ডহীন অবস্থায়। আবার কোনও দেহই উধাও। বৃহস্পতিবার সকালে এমন অভিযোগকে ঘিরেই হইচই পড়ে যায় শিলিগুড়িতে। ঘটনার তদন্তে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
[অফিস টাইমে দেরিতে ট্রেন, রণক্ষেত্র নুঙ্গি স্টেশন]
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানা এলাকার মমতাপাড়ায় একটি কবরস্থান রয়েছে। নদীর পাশের এই কবরস্থানটি বহু পুরনো। বৃহস্পতিবার সকালে এলাকার কয়েকজন দেখেন, কবরের মাটি খোঁড়া। এগিয়ে গিয়ে দেখেন জায়গা ফাঁকা করে দেহ নিয়ে পালিয়েছে কেউ। বেশ কয়েকটি দেহই বেপাত্তা। আবার কোনওটির শরীর থাকলেও, ধর থেকে মুণ্ডখানা বাদ। প্রায় চারটি দেহের হদিশ নেই। কে বা কারা এমন কাণ্ড ঘটাল তা নিয়ে ধন্দে পুলিশ। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার গৌরব লাল বলেন, এনজেপি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
[মৃত্যুদণ্ড কার্যকর হল কুখ্যাত হুজি জঙ্গিনেতা হান্নান ও তার দুই সহযোগীর]
সর্বশেষ খবর
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব
-
মাস দুয়েক বাদেই ২৬ গিল্ডের নির্বাচন, টলিউডের ‘নর্দমা’ সাফ করার হুঁশিয়ারি মিঠুনের
-
তৃণমূল আমলে জলযন্ত্রণা নিত্যসঙ্গী! এবার হাওড়ার জমা জল সমস্যা মোকাবিলায় ময়দানে ইঞ্জিনিয়ার-সাফাই কর্মীরা
-
অগ্নিকাণ্ডের পর রাতারাতি ফাঁকা তারাপীঠ! আতঙ্কে হোটেল ছাড়ার হিড়িক পর্যটকদের