Birbhum

এক ‘আপেলে’ই ফাঁকা হত গোটা পাথর খাদান! টুলুর দুর্নীতি-কথা হার মানায় আরব্য রজনীকেও

টুলুর আরও দুর্নীতির খোঁজে শুক্রবার সকাল থেকে বীরভূমে তাঁর ঘনিষ্ঠদের বাড়িতে চলছে ম্যারাথন তল্লাশি।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৬, ১৭:৩৫

options
link
এক ‘আপেলে’ই ফাঁকা হত গোটা পাথর খাদান! টুলুর দুর্নীতি-কথা হার মানায় আরব্য রজনীকেও
বীরভূমের 'কোটিপতি' টুুলু মণ্ডলের বিপুল দুর্নীতির খোঁজে তাঁর দুই ঘনিষ্ঠের বাড়িতে ম্যারাথন তল্লাশি পুলিশের, শুক্রবার। নিজস্ব ছবি

বাড়িতে লুকনো তাল তাল সোনা, কোটি কোটি টাকা। বীরভূমের ব্যবসায়ী টুলু মণ্ডলের সম্পদ দেখে চোখ কপালে পুলিশের! তবে একা টুলুই কি এত সম্পত্তির মালিক? নাকি এই বৃহৎ ‘অর্থবৃক্ষে’র আরও বহু শাখাপ্রশাখা রয়েছে? সেই শাখাপ্রশাখার সন্ধানে শুক্রবার সকাল থেকে বীরভূমের একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশ। সিউড়িতে টুলুর ভাগ্নে আপেল মোর্তাজা থেকে শুরু করে তাঁর ম্যানেজার খুদা বক্সের বাড়িতে ম্যারাথন তল্লাশি চলে। তাতে যেটুকু উদ্ধার হয়েছে, তাও যথেষ্ট চমকে দেওয়ার মতো।

Advertisement

শুক্রবার সকাল থেকে মহম্মদবাজার থানা এলাকার সেকেড্ডা গ্রামে টুলু মণ্ডলের ম্যানেজার খুদা বক্স শেখের বাড়িতে পুলিশের তল্লাশি চালিয়েছে। কেন্দ্রীয় বাহিনী বাড়ি ঘিরে রাখে। সূত্রের খবর, টুলু মণ্ডলের একটি পেট্রল পাম্পের ম্যানেজার ছিলেন খোদা বক্স। পুলিশের অনুমান, বাড়ির নিচে মাটিতে ‘গুপ্তধন’ লুকনো রয়েছে। সেই অনুমানের ভিত্তিতে বিকেলে মাটি খুঁড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ। বীরভূমের অতিরিক্ত জেলা পুলিশ সুপার নীলেশ গায়কোয়াড়ের নেতৃত্বে চলে সেই কাজ। পাতাল থেকে কী বেরয়, সেদিকে কড়া নজর সকলের।

মহম্মদবাজারে টুলুর ম্যানেজার খুদা বক্সের বাড়িতে মাটি খুঁড়ে সম্পত্তির খোঁজ শুরু পুলিশের, শুক্রবার। নিজস্ব ছবি

জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে মহম্মদবাজার থানা এলাকার সেকেড্ডা গ্রামে টুলু মণ্ডলের ম্যানেজার খুদা বক্স শেখের বাড়িতে পুলিশের তল্লাশি চালিয়েছে। কেন্দ্রীয় বাহিনী বাড়ি ঘিরে রাখে। সূত্রের খবর, টুলু মণ্ডলের একটি পেট্রল পাম্পের ম্যানেজার ছিলেন খোদা বক্স। পুলিশের অনুমান, বাড়ির নিচে মাটিতে ‘গুপ্তধন’ লুকনো রয়েছে। সেই অনুমানের ভিত্তিতে বিকেলে মাটি খুঁড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ। বীরভূমের অতিরিক্ত জেলা পুলিশ সুপার নীলেশ গায়কোয়াড়ের নেতৃত্বে চলে সেই কাজ। পাতাল থেকে কী বেরয়, সেদিকে কড়া নজর সকলের।

Advertisement
শুক্রবার মহম্মদবাজার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শম্পা মাহারার প্রাসাদোপম বাড়িতেও তল্লাশি, নিজস্ব ছবি

সিউড়িতে বাড়ি টুলু মণ্ডলের ভাগ্নে আপেল মোর্তাজা। এদিন দুপুর থেকে তাঁর বাড়িতেও হানা দিয়েছে পুলিশ৷ সূত্রের খবর, এই আপেলও পাথর ব্যবসার সঙ্গে যুক্ত৷ পাথর খাদানের খুঁটিনাটি ছিল তাঁরই হাতে। মামা-ভাগ্নে মিলে পাথর খাদান থেকে কোটি কোটি টাকার সম্পত্তি লুট করে নিয়েছে। আপেলের ঘরে কত ধন আছে? তার খোঁজ করছে পুলিশ। আবার মহম্মদবাজার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শম্পা মাহারা, তিনিও টুলু ঘনিষ্ঠ। এদিন তাঁর শ্বশুরবাড়ি মহম্মদবাজারের কুলিয়া গ্রামে ও বাপের বাড়ি খড়িয়া গ্রামে অভিযান চালিয়েছে জেলা পুলিশ।

Advertisement
টুলু মণ্ডলের দাদা তথা পাথর ব্যবসায়ী মহম্মদ মসিরউদ্দিনের বাড়িতে পুলিশ, শুক্রবার। নিজস্ব ছবি

পুলিশের নজরে টুলুর আত্মীয়রাও। শুক্রবার বিকেল নাগাদ টুলু মণ্ডলের দাদা তথা পাথর ব্যবসায়ী মহম্মদ মসিরউদ্দিন ওরফে মসির মণ্ডলের বাড়িতে হানা দিল পুলিশ৷ সিউড়িতে আপেল মোর্তাজার বাড়ির সামনেই এই মসিরের বাড়ি৷ জানা যাচ্ছে, টুলু মণ্ডলের পাথর কারবারের একটা বড় অংশের দেখাশোনার দায়িত্বে ছিলেন তিনি৷ তাঁর নিজেরও পাথর খাদান, ক্রাশার এবং একাধিক ডাম্পার ছিল। তাঁর প্রাসাদোপম বাড়িও চোখ ধাঁধিয়ে যাওয়ার মতোই। এবার সেই মসিরের বাড়িতেই হানা দিল পুলিশ। শুরু হয়েছে তল্লাশি অভিযান।সবমিলিয়ে টুলুর বিরাট সাম্রাজ্যের ভাগীদার আরও কারা, পুঙ্খানুপুঙ্খ খোঁজ পেতে একেবারে চিরুনি তল্লাশি শুরু হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.