Purba Bardhaman

বহুরূপীর বেশে নাবালিকার শ্লীলতাহানি! গ্রেপ্তার ‘গুণধর’

এই ঘটনার সাক্ষী পূর্ব বর্ধমানের আউশগ্রাম।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৮, ২০২৪, ১৮:০৬

options
link
বহুরূপীর বেশে নাবালিকার শ্লীলতাহানি! গ্রেপ্তার ‘গুণধর’
প্রতীকী ছবি

ধীমান রায়, কাটোয়া: বহুরূপীর বেশে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ। গ্রেপ্তার যুবক। ঘটনাটিকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের আউশগ্রামে। ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা।

Advertisement

জানা গিয়েছে, ধৃতের নাম লাল্টু মাল। বাড়ি বীরভূম জেলার বোলপুর এলাকায়। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ বহুরূপীর বেশে আউশগ্রামে যায় লাল্টু। পাড়ায় পাড়ায় ঘুরে দুই-পাঁচ টাকা করে সংগ্রহ করছিল। অভিযোগ, একটি বাড়িতে গিয়ে বছর ষোলোর এক কিশোরীর সঙ্গে আপত্তিকর ভাষায় কথা বলে সে। সেই সময়ই কিশোরীর শ্লীলতাহানি করে। কিশোরী ভয় পেয়ে সেখান থেকে সরে যান। এর পর পাড়ার লোকজনকে জানালে তাঁরা অভিযুক্ত বহুরূপীকে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুটা দূরে গিয়ে আটক করে ফেলা হয় অভিযুক্তকে। এর পর চড়-থাপ্পড় মেরে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরবর্তীতে ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ লাল্টুকে গ্রেপ্তার করেছে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ছড়িয়েছে এলাকায়। আর জি কর কাণ্ড নিয়ে উত্তাল বাংলা। শাস্তির দাবিতে সরব গোটা রাজ্য। তা সত্ত্বেও অপরাধ কমছে না। প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহিলাদের উপর অত্যাচারের খবর প্রকাশ্যে আসছে। 

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.