Purulia Sainik School

প্রথমবার নেহরু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, হকিতে ভারত জয় পুরুলিয়া সৈনিক স্কুলের

এই স্কুলের অনূর্ধ্ব ১৭ বালিকা দল তৃতীয় স্থান অর্জন করেছে। সেমিফাইনালে তারা হেরে যায়। তাদের সাফল্য শিক্ষা প্রতিষ্ঠানে বালিকা হকির ক্রমবর্ধমান শক্তি ও সম্ভাবনার প্রমাণ বহন করছে।

Advertisement
সুমিত বিশ্বাস
সুমিত বিশ্বাস

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ০০:০৮

options
link
প্রথমবার নেহরু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, হকিতে ভারত জয় পুরুলিয়া সৈনিক স্কুলের
সাফল্যের শীর্ষে পুরুলিয়া সৈনিক স্কুল। নিজস্ব চিত্র।

হকিতে ভারত জয় করল পুরুলিয়া সৈনিক স্কুল। এই প্রথম অল ইন্ডিয়া সৈনিক স্কুল ইন্টার গ্রুপ হকি টুর্নামেন্ট ২০২৬-এ চ্যাম্পিয়ন হল। অনূর্ধ্ব-১৫ তে এই শিরোপা পেয়েছে পুরুলিয়া সৈনিক স্কুল। যা এই শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাসে নেহরু সাব-জুনিয়র হকি টুর্নামেন্টে এই সাফল্য এই প্রথম।

Advertisement

চলতি মাসের ৯ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত ওড়িশার ভুবনেশ্বর সৈনিক স্কুলে এই প্রতিযোগিতা চলছিল। পুরুলিয়া সৈনিক স্কুলের অনূর্ধ্ব ১৫-র এই টিম একটি ম্যাচেও হারেনি। টানা পাঁচটি ম্যাচে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে। অনূর্ধ্ব ১৫-র এই প্রতিযোগিতায় সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছে নবম শ্রেণীর ছাত্র আদর্শ কুমার। এই সাফল্যের পর সে জানিয়েছে, “আমার আশা আমি একদিন ভারতের হকি টিমে খেলবই।” পুরুলিয়া সৈনিক স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন রজনীশ কুমার বলেন, “আদর্শ’র স্বপ্নপূরণে পুরুলিয়া সৈনিক স্কুল সব রকম চেষ্টা করবে।” গত ২৮ বছর ধরে পুরুলিয়া সৈনিক স্কুলের হকি টিমের ইনচার্জ এবং কোচ রয়েছেন অমিত বিদ্যার্থী। পুরুলিয়া সৈনিক স্কুলের এই সাফল্যে তিনি গর্বিত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Purulia Sainik School wins Hockey championship
পড়ুয়াদের সম্মাননা স্কুলের তরফে। নিজস্ব চিত্র।

প্রান্তিক পুরুলিয়ার মাটি থেকে উঠে এসে জাতীয় মঞ্চে এই সাফল্য-র জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি তাদের। সমস্ত প্রতিকূলতা ও প্রতিবন্ধকতাকে জয় করে সাফল্য মিলেছে বলে পুরুলিয়া সৈনিক স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে। এই হকি টিমের সদস্যরা পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকার একেবারে সাধারণ পরিবার থেকে উঠে এসেছে। কেউ কৃষক, দিনমজুর এবং সেবা মূলক পেশার পরিবারের সন্তান। অনেক বড় স্বপ্ন এবং সাফল্যের অদম্য ইচ্ছা নিয়েই তারা এই সৈনিক স্কুলে ভর্তি হয়েছিল। হকি টিমের খেলোয়াড়দের কথায়, “প্রতিটি ম্যাচ ছিল ইচ্ছাশক্তির লড়াই। আমরা শুধু নিজেদের জন্য খেলিনি। পুরুলিয়া ও পশ্চিমবঙ্গের সম্মানের জন্য মাঠে নেমেছিলাম।” আসলে সৈনিক স্কুলের জীবন শুরু কঠোর শৃঙ্খলা ও অধ্যাবসায়ের মধ্য দিয়েই।

Advertisement
Purulia Sainik School wins Hockey championship
টিম পুরুলিয়া সৈনিক স্কুল। নিজস্ব চিত্র।

এই স্কুলের অনূর্ধ্ব ১৭ বালিকা দল তৃতীয় স্থান অর্জন করেছে। সেমিফাইনালে তারা হেরে যায়। তাদের সাফল্য শিক্ষা প্রতিষ্ঠানে বালিকা হকির ক্রমবর্ধমান শক্তি ও সম্ভাবনার প্রমাণ বহন করছে। চাম্পিয়ানের পর ওই হকি টিমের খেলোয়াড়দেরকে পুরুলিয়া সৈনিক স্কুল ‘হকি বীর’ শিরোপাতে অভিহিত করেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন