Rachna Banerjee

‘তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম’, অকপট স্বীকারোক্তি রচনার, মুখ খুললেন ‘আরবানা’ বিতর্কেও

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঢালাও প্রশংসাও করেন রচনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ১৩:৩৯

options
link
‘তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম’, অকপট স্বীকারোক্তি রচনার, মুখ খুললেন ‘আরবানা’ বিতর্কেও
রচনার কুবচনে ফুঁসছে সিনেপাড়া

ছাব্বিশের ভোটে ভরাডুবির পর থেকে ভেঙে চুরমার তৃণমূল। ‘আসল তৃণমূল’ কারা, তা নিয়ে চলছে টানাপোড়েন। একদল সাংসদ আবার যোগ দিয়েছেন এনসিপিআইতে। তা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কের ঝড়। এই পরিস্থিতিতে দলবদল নিয়ে অকপট স্বীকারোক্তি রচনা বন্দ্যোপাধ্যায়ের।

Advertisement

চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগের ‘ভারতমাতার পুজো’য় অংশ নেন হুগলির সাংসদ। সেখানে দলবদলের কারণ স্পষ্ট করে তারকা সাংসদ বলেন, “অনেক কাজ করেছি। আরও তিন বছর সাংসদ আছি। আরও কিছু কাজ করতে হবে। আমি বিজেপি, তৃণমূল, সিপিএম বুঝি না। মানুষের জন্য কাজ করতে চাই। বিজেপি বিধায়কদের সঙ্গে মিলে সেই কাজ করব।” রচনার দাবি সাংসদ হওয়ার পর প্রথম প্রথম নাকি তিনি সাধারণ মানুষের জন্য কোনও কাজ করার সুযোগ পাননি। তখন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কেন্দ্রের ‘আর্থিক বঞ্চনা’র কথা বলতেন। রচনার কথায়, “আমি অনেকের কাছে গিয়েছি। বলাগড়ের নদী ভাঙন থেকে রেল সমস্যা সমাধানের চেষ্টা করেছি।” তাঁর আরও দাবি, কেন্দ্র-রাজ্য দড়ি টানাটানির সমস্যা থেকে রেহাই পেতে ডবল ইঞ্জিন সরকারের দরকার রয়েছে। না হলে উন্নয়ন কার্যত অসম্ভব। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঢালাও প্রশংসাও করেন রচনা। তাঁর দাবি, এই অল্প সময়েরমধ্যে মুখ্যমন্ত্রী হিসাবে যথেষ্ট ভালো কাজ করেছেন শুভেন্দু।

Advertisement

চব্বিশের লোকসভা ভোটে ‘দিদি নম্বর ওয়ান’-এর সেটে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির প্রসঙ্গও তোলেন রচনা। তিনি বলেন, “আমি সাধারণ মেয়ে নই। মমতা বুঝেছিলেন, তাই তিনি ‘দিদি নম্বর ওয়ান’-এর সেটে গিয়েছিলেন। উনি জানতেন, আমি আসব না। লকেটের বিরুদ্ধে আমাকে কেন প্রার্থী করা হয়েছিল? তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা আছে।” রচনার অকপট স্বীকারোক্তি, “বিজেপি সরকার না হলে আমি তৃণমূলেই থাকতাম।” এদিন ‘আরবানা’ বিতর্ক নিয়েও মুখ খোলেন রচনা। খানিকটা আপশোসের সুরে তিনি বলেন, “আমাকে এক সাংসদ আক্রমণ করেছিলেন। তাই জবাব দিয়েছি। একটা ছোট ফ্ল্যাটে থাকতাম। স্বপ্ন দেখতাম আরবানায় থাকার। মা-বাবাকে রাখার। সেই স্বপ্নপূরণ হয়েছে। আগে কোনওদিন কাউকে বলিনি। আমিও গড়িয়াহাট থেকে কাপড় কিনি। আমার মা গড়িয়ায় থাকেন। আমার মন্তব্য নিয়ে বন্ধুরা কিছু বলেনি। তবে কিছু লোক সমাজমাধ্যমে বলেছে। এখন মনে হয়, আরবানা মন্তব্য না করলেই ভালো হত।” বলে রাখা ভালো, রাজনীতিতে ময়দানে পা রাখার পর থেকেই একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন রচনা। তাঁর ধোঁয়া মন্তব্য নিয়েও বিতর্ক কম হয়নি। তৃণমূল ছাড়া নিয়ে অকপট স্বীকারোক্তি নিয়ে কাটাছেঁড়া চলছে বিস্তর।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.