রায়গঞ্জে এসডিও নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার আরও একজন শিক্ষক

ধৃত শিক্ষককে এদিন তোলা হবে আদালতে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০১৮, ১৫:৩৬

options
link
রায়গঞ্জে এসডিও নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার আরও একজন শিক্ষক

শঙ্করকুমার রায়, রায়গঞ্জ: রায়গঞ্জের এসডিওকে নিগ্রহের অভিযোগে আরও এক শিক্ষক গ্রেপ্তার। শনিবার রাতে শহরের অশোকপল্লি এলাকা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম সঞ্জীত কুমার দাস। ধৃত শিক্ষক হেমতাবাদের ভরতপুর হাইস্কুল ইংরেজি ভাষার সহকারী শিক্ষক। রবিবার ওই শিক্ষককে আদালতে তোলা হবে।

Advertisement

[এবার রজ্জুপথেই ব্যান্ডেল চার্চ থেকে যাওয়া যাবে ইমামবাড়া]

বস্তুত ভোটের ডিউটি করতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হয় এক শিক্ষকের। শিক্ষকের নাম রাজকুমার রায়। এবারের পঞ্চায়েত ভোটে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন তিনি। ইটাহার ব্লকের সোনারপুর প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ নম্বর বুথে। গত পঞ্চায়েত ভোটের দিন রাতে ভোটপর্ব মেটার পরে পরেই উধাও হয়ে যান রাজকুমার রায়। পরের দিন অর্থাৎ মঙ্গলবার তাঁর ছিন্নভিন্ন দেহ মেলে রায়গঞ্জের সোনাডাঙ্গি এলাকার রেললাইনে। খবর ছড়াতে সময় নেয়নি। বিকৃত দেহটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। মৃতের পরিচয় জানতে চারিদিকে শুরু হয় খোঁজখবর। এদিকে আগের দিন রাতে প্রিসাইডিং অফিসারের নিখোঁজ হওয়ার খবরও কারোর অজানা ছিল না। দেহ শনাক্ত হতেই শোরগোল পড়ে যায়। খবর যায় রাজকুমারবাবুর বাড়িতেও। পরিবার ও সহকর্মী শিক্ষকদের তরফে দাবি তোলা হয়, অপহরণ করে খুন করা হয়েছে ওই প্রিসাইডিং অফিসারকে। খবর পেয়েই নড়েচড়ে বসে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। এদিকে  সহকর্মী শিক্ষকের মৃত্যুতে গোটা জেলা জুড়েই শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ। বিভিন্ন জায়গায় রাস্তা আটকে শুরু হয় বিক্ষোভ অবস্থান।

[বিশৃঙ্খলার জের, বিশ্বভারতীর আম্রকুঞ্জে সমাবর্তন বন্ধের ভাবনা]

এদিকে বিক্ষোভে খবর পেয়ে ঘটনাস্থলে যান রায়গঞ্জের মহকুমা শাসক থেন্ডুপ নামগিয়েল শেরপা। মহকুমা শাসককে দেখতে পেয়ে ক্ষেপে ওঠেন বিক্ষোভকারীরা। তাঁকে লক্ষ্য করেই ছুটে আসে সেলুনের নোংরা জল, জুতো। শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসার আগেই এহেন ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। এহেন নিগ্রহের ঘটনায় ইতিমধ্যেই ৮২ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে জেলার পুলিশ প্রশাসন। জামিন অযোগ্য পাঁচটি ধারায় মামলা রুজু হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। তবে সঞ্জীত কুমার দাস একা নন, আগেই গ্রেপ্তার হয়েছেন অন্য দুই শিক্ষক। তাঁরা হলেন। মনোজ ভৌমিক, প্রদীপ কুমার সিনহা। এবার সেই তালিকায় আরও একটি নাম যোগ করা হল। এনিয়ে এসডিও হেনস্তার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতকে এদিন রায়গঞ্জ আদালতে তোলা হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.