Rajanya Halder

কানে দুল, কপালে টিপ, কিন্তু উধাও একঢাল চুল! চর্চায় রাজন্যার নেড়া লুক

ব্যাপারটা ঠিক কী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ১৫:২১

options
link
কানে দুল, কপালে টিপ, কিন্তু উধাও একঢাল চুল! চর্চায় রাজন্যার নেড়া লুক
রাজন্যা হালদার। ছবি-সোশাল মিডিয়া

পরনে কালো সালোয়ার, কানে দুল, কপালে টিপ কিন্তু মাথা নেড়া! বৃহস্পতিবার রাতে নিজের এই নয়া লুকের ছবিই সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজন্যা হালদার(Rajanya Haldar)। ক্যাপশনে বুঝিয়ে দিয়েছেন, নিজেকে একেক রূপে দেখে তিনি মুগ্ধ। এনিয়ে স্বাভাবিকভাবেই চর্চা চলছে সর্বত্র। কেউ কটাক্ষ করছেন, কারও আবার প্রশ্ন, কেন এমন সিদ্ধান্ত?

Advertisement
রাজন্যা হালদার। ছবি: সোশাল মিডিয়া।

বঙ্গ রাজনীতিতে বেশ পরিচিত মুখ রাজন্যা হালদার। একুশে জুলাইয়ের মঞ্চে ঝাঁজালো মন্তব্য রেখে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর কেড়েছিলেন রাজন্যা হালদার। খুব অল্প সময়েই জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। কিন্তু উত্থানের মতোই উল্কার গতিতে পতনও হয়েছে তাঁর। তৃণমূল দূরে সরিয়ে দেওয়ার পর নিজের দল তৈরি করে ভোটে লড়েছেন। একেবারে একা বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেছেন। কিন্তু যা হওয়ার তা-ই হয়েছে। ভোটবাক্সে কেউই তাঁর প্রতি আস্থা দেখাননি। চলতি বছরের শুরু থেকেই দেখা যাচ্ছিল কাপড় দিয়ে মাথা ঢেকে ঘুরছিলেন রাজন্যা। তা নিয়ে কটাক্ষের মুখেও পড়েন তিনি। পরবর্তীতে নিজেই বিষয়টা খোলসা করেছিলেন। দেখিয়েছিলেন, তাঁর মাথা ভর্তি জটা। সেই সময় এটা ঈশ্বরের আশীর্বাদ বলেই মন্তব্য করেছিলেন তিনি। 

Advertisement
রাজন্যা হালদার। ছবি: সোশাল মিডিয়া।

তারপর পেরিয়েছে বেশ কয়েকমাস। বৃহস্পতিবার নয়া লুকের ছবি পোস্ট করলেন রাজন্যা। একেবারে আগের মতোই সেজেছেন তিনি। তবে একঢাল চুল উধাও! যদিও প্রতিটি ছবিতেই ফুটে উঠেছে তাঁর ব্যক্তিত্ব। ক্যাপশনে লিখেছেন, ‘Beauty lies in the eyes of the beholder. ‘আমার জীবন’ নামক একটি আত্মজীবনী যদি লিখি কোনও একদিন, তাহলে সেখানে এক একটা পৃষ্ঠায় এক একরকমের রাজন্যাকে উপস্থাপন করতে পারব। নেড়া বেলতলায় যতবার খুশি যাক আমার কি! আমি তো বেলপাতা দিয়ে মহাকাশে ত্রিনয়ন এঁকেছি।’ মনে করা হচ্ছে জটার কারণেই এই নয়া লুক রাজন্যার। যদিও তরুণ এই নেত্রী তা খোলসা করেননি। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.