Raju Banerjee

‘মানুষ খুনে জড়িত পুলিশদের আগামীতে আর চাকরি করতে হবে না’, হুঁশিয়ারি রাজুর

'পুলিশ মানুষ খেকো হয়ে গিয়েছে', কটাক্ষ রাজু বন্দ্যোপাধ্যায়ের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩০, ২০২০, ১৬:৩১

options
link
‘মানুষ খুনে জড়িত পুলিশদের আগামীতে আর চাকরি করতে হবে না’, হুঁশিয়ারি রাজুর

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: “মানুষ খুনে যুক্ত পুলিশদের আগামিদিনে চাকরি করতে হবে না”, এবার দুর্গাপুরের সভা থেকে ফের উর্দিধারীদের হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় (Raju Banerjee)। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করে বললেন, “মুখ্যমন্ত্রী গুন্ডাদের দিয়েও আমাদের রুখতে পারবে না।” পাশাপাশি দৃঢ় কন্ঠে কর্মীদের আশ্বাস দিলেন, একুশে বাংলায় বিজেপি ক্ষমতায় আসবেই।

Advertisement

জেপি নাড্ডা (JP Nadda) আসার আগে রাঢ়বঙ্গের ৭ টি জেলাকে নিয়ে বৃহস্পতিবার দুর্গাপুরে বৈঠক করেন বিজেপির নেতারা। সেখানে ছিলেন বিজেপি নেতা শিবপ্রকাশ ও রাজু বন্দ্যোপাধ্যায়, দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, বর্ধমান সদর, বর্ধমান, বীরভূম ও আসানসোলের সভাপতিরা। সেই সভা থেকেই রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন, “মুখ্যমন্ত্রী গুন্ডা দিয়ে আমাদের রুখতে পারবে না। একশ্রেণির পুলিশ মানুষকে খুন করছে। পুলিশ মানুষ খেকো হয়ে গিয়েছে। ধরে ধরে সমস্ত ঘটনার তদন্ত হবে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকবে তাদের আর আগামিদিনে চাকরি করতে হবে না।” দৃঢ় কন্ঠে তিনি বলেন, “২০২১ সালে আমরাই আসছি। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিসর্জন দিতে চাইছে। তাই বাইরে থেকে খুনি, গুন্ডা বাংলায় এনে বিজেপিকে থামাতে চাইছে তৃণমূল।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘দেহ টুকরো করে ছড়িয়ে দিতাম’, পুলিশি জেরায় স্বীকার গাইঘাটা কাণ্ডে ধৃত বধূ ও তার প্রেমিকের]

এরপরই শাসকদলকে কটাক্ষ করে রাজু বন্দোপাধ্যায় বলেন, ” জঙ্গলমহলে হেরেছে তৃণমূল। তাই ছত্রধর মাহাতোকে এনেছে। উত্তরবঙ্গে হেরেছে। তাই দেশদ্রোহীতার অভিযোগ-সহ একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও গুরুংকে এনেছে। তৃণমূলকে সমর্থন করলে সাতখুন মাফ।” সব মিলিয়ে এদিনও বিজেপি নেতার নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল।

Advertisement

ছবি: উদয়ন গুহরায়

[আরও পড়ুন: বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর বাড়িতে নিশীথ প্রামাণিক, তুঙ্গে দলবদলের জল্পনা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন