গোবিন্দ রায়: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আইনি নোটিস পাঠালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। শুভেন্দু সামাজিক মাধ্যমে মিথ্যে অভিযোগ ও কুৎসা করেছেন বলে দাবি করেছেন সামিরুল। সোশাল মিডিয়ায় কুৎসা করে বানানো সেই ভিডিও ভিডিও ডিলিট না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আইনি নোটিস দিয়েছেন এই তৃণমূল নেতা।
সম্প্রতি, বিজেপি নেতা শুভেন্দু নিজের সমাজমাধ্যমের অ্যাকাউন্টে দু’টি ভিডিও পোস্ট করেন। সেখানে সাংসদ সামিরুল ইসলামের নামে কুৎসা ছড়ান বলে অভিযোগ। তাছাড়াও তালড্যাংরা ও সিউরির জনসভায় শুভেন্দু নাম নিয়ে মিথ্যা অভিযোগ এনেছেন বলে দাবি তৃণমূলের রাজ্যসভার সাংসদের।
জনসভা ও সামাজিক মাধ্যমে বিরোধী দলনেতা দাবি করেছিলেন, সামিরুল একদিকে দেউচা পাচামি প্রকল্পে আদিবাসীদের বঞ্চিত করে টাকা নিয়ে জমি বিক্রি করেছেন। অন্যদিকে বাউরি সমাজকে ভেঙে কাশ্মীরের আন্দোলনকারীদের একাংশকে মদত দিয়েছেন।
এরপরই ‘কুৎসা’র বিরুদ্ধে পদক্ষেপ করলেন সামিরুল। রাজ্যসভার সাংসদ সামিরুল তাঁর আইনি নোটিস জানিয়ে দিয়েছেন শুভেন্দু এই মিথ্যে অভিযোগ প্রত্যাহার ও নিজের সমাজমাধ্যম অ্যাকাউন্ট থেকে দু’টি ভিডিও ডিলেট না করলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। শুভেন্দু এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?