বিয়েতে নারাজ পরিবার, বদলা নিতে নেটদুনিয়ায় প্রেমিকার অন্তরঙ্গ ছবি ফাঁস

'গুণধর' প্রেমিকের কীর্তি!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০১৮, ০৯:৩৭

options
link
বিয়েতে নারাজ পরিবার, বদলা নিতে নেটদুনিয়ায় প্রেমিকার অন্তরঙ্গ ছবি ফাঁস
ছবি - প্রতীকী

স্টাফ রিপোর্টার: প্রথমে প্রেমের অভিনয়। পরে প্রেমিকার সঙ্গে আপত্তিকর ছবি তুলে তা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে দেওয়া। তাকে ঘিরে গ্রামে আলোড়ন। গ্রামবাসীদের অভিযোগ পেয়ে মল্লারপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ।

Advertisement

[  আনাড়ি ছেলেকে স্টিয়ারিং ধরিয়ে উধাও চালক, দুর্ঘটনায় স্কুলবাস ]

Advertisement

ঘটনা বীরভূমের রামপুরহাট থানার কাষ্ঠগড়া গ্রামের শেখ পাড়ায়। ধৃত যুবকের নাম সুফিয়ার রহমান ওরফে নিউটন। তার একটি মোবাইল মেরামতের দোকান রয়েছে। ইন্টারনেটেরও ব্যবসা রয়েছে তার। মোবাইল মেরামতের সুবাদে এলাকার বহু ছেলেমেয়ের সেখানে যাতায়ত। গ্রামের এক তরুণীর সঙ্গে সেই সূত্রেই প্রেমালাপ। তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি মোবাইল বন্দি করে রাখে নিউটন। কিছু দিন আগে তরুণীকে বিয়ের প্রস্তাব দেয় যুবক। তাদের বিয়ে পরিবার মেনে নেবে না বলে তরুণী জানিয়ে দেয়। এরপরেই সোশ্যাল মিডিয়ায় তাদের অন্তরঙ্গ মূহূর্ত্তের ছবি ছড়িয়ে দেয় অভিযুক্ত নিউটন।

Advertisement

[ মালদহে ক্রিকেট বেটিং চক্রের পর্দাফাঁস, জালে ৫ বুকি ]

বিষয়টি মেনে নিতে পারেননি গ্রামবাসীরা। তাই তারা গণস্বাক্ষর করে প্রতিকারের দাবি জানিয়ে রামপুরহাট মহকুমা শাসক এবং মহকুমা পুলিশ আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানান। বৃহস্পতিবার দুপুরে ওই যুবককে মল্লারপুরের একটি ব্যাঙ্ক থেকে গ্রেপ্তার করে রামপুরহাট থানার পুলিশ। নিউটনকে নিয়ে তার দোকানে হানা দেয় পুলিশ। সেখান থেকে কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করতে গেলে পুলিশকে বাধা দেয় নিউটনের পরিবারের লোকজন। এই ঘটনার পর থেকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে তরুণীর ভাই। সে জানায়, বাড়ির বাইরে বের হলেই সকলে দিদির ছবির কথা বলছে। স্কুলে গেলেও একই আলোচনা হচ্ছে। সেই লজ্জায় স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। তার দাবি অভিযুক্তর শাস্তি হোক। যদিও তরুণী জানিয়েছে, বাবা-মা যা চাইবে তাই-ই হবে। বাবার দাবি মেয়ের বিয়ে দিতে হবে। তাই আমরা এতদিন মুখ বন্ধ করে বসেছিলাম। এখন পুলিশ যা ব্যবস্থা নেওয়ার তা নেবে। রামপুরহাট থানার আই সি সন্দীপন চট্টোপাধ্যায় জানান, আজ শুক্রবার অভিযুক্তকে আদালতে তোলা হবে।

[  চ্যাংড়াবান্ধা হাইস্কুলে প্রকাশ্যে ছাত্রীদের শ্লীলতাহানি, অবশেষে ধৃত বহিরাগত দুষ্কৃতী ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.