বসন্তেই রাজকীয় যাত্রা শান্তিনিকেতন এক্সপ্রেসের, লাগবে না বাড়তি ভাড়াও

সাধারণ মানের ট্রেনে এই বিলসিতা তুলে ধরার প্রয়াস ভারতীয় রেলে এই প্রথম। দেখুন এক্সক্লুসিভ ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০১৮, ১০:৪৪

options
link
বসন্তেই রাজকীয় যাত্রা শান্তিনিকেতন এক্সপ্রেসের, লাগবে না বাড়তি ভাড়াও

সুব্রত বিশ্বাস: স্মৃতির সরণি বেয়ে রাজকীয় যাত্রা। তবে প্যালেস অন হুইলস নয়। কবিগুরুর শান্তিনিকেতন যাত্রায় এবার বিলাসবহুল ছোঁয়া। তবে এর জন্য কিন্তু কোনও বাড়তি ভাড়া দিতে হবে না। ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ শান্তিনিকেতন এক্সপ্রেসকে এভাবেই আভিজাত্যের মোড়কে তুলে ধরবে রেল। লিলুয়া ওয়ার্কশপের কর্মীদের অক্লান্ত পরিশ্রমে শান্তিনিকেতন এক্সপ্রেসের একটি রেককে এভাবেই সাজিয়ে তোলা হয়েছে।

Advertisement

[চাহিদার নিরিখে স্টেশনের রিটায়ারিং রুম ও ডরমেটরির ভাড়া নির্ধারণ করবে রেল]

train-3-web

Advertisement

যাত্রার প্রথম থেকে শেষ পর্যন্ত যেন কবিগুরুর সান্নিধ্যে থাকা যায় তার সব ব্যবস্থাই রাখা হয়েছে ট্রেনের ভিতর। কোচের বাইরে ভিনাইল র‌্যাপিংয়ে বিশ্বকবির গানের তালে নেচে ওঠা বিশ্বভারতীয় ছবি জায়গা পেয়েছে। কামরার ভিতরে একইভাবে ছবিতে মেলবন্ধন ঘটেছে কবির গানের সুর। এলইডি প্যানেল লাইটের শোভা। আধুনিক আরামদায়ক সিট। সিটের পিছনে ফুল, ফল, বাগানের সৌরভে মন ভরে যাওয়ার জোগাড়। ফ্লোরে মানানসই কার্পেট। কোচের ভিতরে স্বচ্ছতা রক্ষায় আধুনিকমানের ডাস্টবিন। শৌচালয়েও আধুনিকতার ছোঁয়া। স্বয়ংক্রিয় ফ্লাশ, আধুনিক কমোড, আয়না, বাতাস নির্গমের ব্যবস্থা। একেবারে সাধারণ মানের ট্রেনে এই বিলসিতা তুলে ধরার প্রয়াস ভারতীয় রেলে এই প্রথম।

Advertisement

[রেল বাজেটে বাংলাকে বঞ্চনা, মেট্রো সম্প্রসারণ কার্যত হিমঘরে]

rail-1-web

পূর্ব রেল জানিয়েছে, রেকটিতে ব্যবহৃত কোচগুলি দেড় দশকেরও বেশি পুরনো। তবুও এই আধুনিক সাজে যাত্রীদের মনোরম অনুভূতি জাগবে। গত বছরের শেষ দিকে স্বর্ণ যোজনা প্রকল্পে রেল বেশ কয়েকটি রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসকে সাজিয়ে তুলেছে। অভিজাত ট্রেনে বিলাসবহুলতা থাকাটা স্বাভাবিক। তবে সাধারণ যাত্রীরাও যেন যাত্রাকালে এমন অভিজাত অনুভূতি পান সেই জন্য সাজিয়ে তোলা হল সাধারণ মানের ট্রেনকে। শান্তিনিকেতন এক্সপ্রেসকে বেছে নেওয়ার উদ্দেশ্য বিশ্বকবিকে সম্মান জানানোর যেন এক অনন্য প্রচেষ্টা। তা ছাড়া বহু মানুষ বিশ্বভারতীতে যান ভ্রমণের জন্য। আসেন বিদেশি পর্যটকরাও। তাঁরাও স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারবেন। লিলুয়া ওয়ার্কশপ সূত্রে জানা গিয়েছে, রেকটিতে কুড়িটি কোচ রয়েছে। সুসজ্জিত করতে প্রায় পনেরো লক্ষ টাকা খরচ হয়েছে। চারটি রেকে চলে শান্তিনিকেতন এক্সপ্রেস। অন্য রেকগুলিও ক্রমান্বয়ে সাজিয়ে তোলা হবে একইভাবে। তবে তা সময়সাপেক্ষ ব্যাপার। রক্ষণাবেক্ষণের উপযুক্ত সময় পেলেই ওই রেকগুলিও সাজানো হবে একইভাবে।

[চিত্র: প্রতিবেদক]

[স্টেশনে চা-কফি পানের সুযোগ কমল, হাওড়ায় ৬২টি স্টল ভাঙল রেল]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.