সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনাটা ছড়িয়েছিল আগেই। উসকে দিয়েছিলেন খোদ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মুকুল রায়ের বিজেপি যোগ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, বহু তাবড় নেতাই বিজেপিতে যোগ দেবেন। এ নিয়েই এবার সমস্ত জল্পনার জবাব দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
[ বিজেপি উলটানো কচ্ছপ! দিলীপকে তীব্র কটাক্ষ পার্থর ]
বেশ কিছুদিন ধরেই এই জল্পনা মাথাচাড়া দিয়েছিলেন। তৃণমূলের বিশ্বস্ত সৈনিক মুকুল রায়ের বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে শোরগোল চলছিল রাজ্য রাজনীতিতে। একদিকে বিজেপি নেতারা তোপের পর তোপ দাগছেন তৃণমূলের বিরুদ্ধে। ঠিক এই সময় তাঁর আশ্চর্য নীরবতা অনেক প্রশ্ন তুলে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিরোধিতা নিয়েও অনেক কথা হয়েছে। একসময় তো তাঁর আলাদা করে দল গড়া নিয়েও জল্পনা ছড়িয়েছিল।
যদিও দিনকয়েক আগে তিনি নিজেই জানিয়েছিলেন, নিজের দল ছেড়ে কোথাও যাচ্ছেন না তিনি। বিজেপিতে যাওয়ার কোনও প্রশ্নই নেই। কিন্তু ঠিক তারপরই দিলীপ ঘোষের ইঙ্গিত ফের জল্পনা জাগিয়ে দেয়। এ নিয়েই প্রশ্ন করা হলে, সোমবার পার্থ চট্টোপাধ্যায় জানান, “এ সবই সংবাদপত্রে বেরচ্ছে। কিন্তু তৃণমূল একটা জোটবদ্ধ দল। সাম্প্রদায়িকতা বিরোধী দল। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে দলের সকলে লড়াই করছেন। সাম্প্রদায়িকতার বিরোধী একটি মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুখকে বাদ দিয়ে বাংলার মানুষ অন্য কোনও মুখ পছন্দ করেন না। আস্থা দেখান না। সহযোগিতাও করেন না।” এই মন্তব্যেই একইসঙ্গে প্রকারন্তরে দুটি বার্তা দিয়ে দিলেন তৃণমূলের মহাসচিব। মুকুল রায় যদি আলাদা দলও গড়েন তাঁর গ্রহণযোগ্যতা যে ব্র্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হার মানবে, সে ইঙ্গিত দিয়ে রাখলেন। পাশাপাশি মুকুল বিজেপিতে যোগ দিলেও যে লাভের কিছু হবে না তাও জানিয়ে রাখলেন। কেননা বাংলার মানুষ মমতা ছাড়া আর কারও উপর আস্থা রাখতে নারাজ, পরোক্ষ ইঙ্গিত সেদিকেই।
[ রাতের পর রাত স্বামীর রক্তপান করত এই ‘পিশাচ’ স্ত্রী ]
সর্বশেষ খবর
-
যেন হিন্দি ছবির স্ক্রিপ্ট! এক তরুণীর প্রেমে দুই গ্যাংস্টারের লড়াই, নাগপুরে ভিড় রাস্তায় ভয়ংকর হত্যাকাণ্ড
-
ভারতের কাছে হেরে ভয় পেয়ে গিয়েছে! দ্বিতীয় টেস্টে স্পিন পিচের ‘মোহ’ থেকে সরছে শ্রীলঙ্কা
-
কুমোরটুলিকে কেন্দ্র করে পর্যটনের রূপরেখা! ‘মাস্টারপ্ল্যান’ তৈরির উদ্যোগ রাজ্যের
-
জাতীয় পশুর শিকার জাতীয় পাখি! মহারাষ্ট্রের জঙ্গলে লেন্সবন্দি বিরল দৃশ্য
-
‘ব্ল্যাক হোল তারকা’ রহস্যভেদে ভারতীয় তরুণ! কী এই মহাজাগতিক বস্তু?