শ্রীকান্ত পাত্র, ঘাটাল: সাতসকালে বাস ও লরির সংঘর্ষ৷ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচজন বাসযাত্রী৷ জখম বহু৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণার খেঁজুরডাঙায়৷
[মদ্যপান নিয়ে অশান্তি, শিলিগুড়িতে ধারালো অস্ত্রের কোপে স্ত্রীকে খুন যুবকের]
বুধবার সকালে চন্দ্রকোণার খেঁজুরডাঙার দিকে একটি বাস আসছিল৷ বাসটিতে অন্তত ৩০-৪০ জনের মতো যাত্রী ছিলেন৷ এদিকে ঠিক সেই সময় উলটোদিক থেকে একটি লরি আসছিল৷ রাস্তার মাঝে আচমকাই বাস ও লরির মুখোমুখি ধাক্কা লাগে৷ নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় বাসটি৷ তার জেরে বাসের ভিতরে থাকা যাত্রীরা প্রত্যেকেই জখম হন৷ স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার খবর পেয়ে দৌড়ে আসেন৷ খবর দেওয়া হয় পুলিশে৷ তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান৷ তড়িঘড়ি বাসযাত্রীদের উদ্ধার করা হয়৷ ঘটনাস্থলেই একে একে পাঁচজনের মৃত্যু হয়৷ জখম হয়েছেন বাসে থাকা প্রত্যেকেই৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে৷ স্থানীয়দের দাবি, প্রায়ই ওই রাস্তায় দুর্ঘটনা ঘটে৷ তাও পুলিশের তরফে কোনও ব্যবস্থাই নেওয়া হয় না৷ না বসানো হয়েছে স্পিডব্রেকার আর না গতি নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা নিয়েছে পুলিশ৷ এদিকে, বুধবার সকালে দুর্ঘটনাস্থলে পুলিশ দেরিতে আসায় বিক্ষোভও দেখান স্থানীয়রা৷
[গরুমারা অভয়ারণ্যে ঢুকে গণ্ডার মেরে খড়গ নিয়ে পালাল চোরাশিকারিরা]
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ নিহত ও আহতদের পরিজনদের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ৷ প্রাথমিক তদন্তে অনুমান, বাসের গতি বেশি থাকায় এহেন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে৷ তবে কারও কারও দাবি, কুয়াশার জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে৷ দুর্ঘটনার প্রকৃত কারণের খোঁজে প্রত্যক্ষদর্শী এবং যাত্রীদের সঙ্গে কথা বলছে পুলিশ৷
ছবি: সুকান্ত চক্রবর্তী
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে