সুব্রত বিশ্বাস: দিল্লি থেকে পাঁচ বছরের ছেলেকে নিয়ে কালকা মেলে একলাই যাত্রা করছিলেন অন্তঃসত্ত্বা তাজমিরা বিবি। কিন্তু মাঝপথেই শুরু হয় প্রসব যন্ত্রণা। এমন কঠিন সময়ে হবু মায়ের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আরপিএফ। আসানসোল স্টেশনে হাজির হয় আরপিএফের ‘মাতৃ শক্তি’ দল।
বুধবার ভোর পৌনে ছটা নাগাদ আসানসোল পৌঁছায় কালকা মেল। স্টেশনে ঢুকতেই ট্রেন থেকে তাজমিরাকে নামিয়ে নেন মহিলা আরপিএফরা। মহিলা আরপিএফ টুম্পা জানার নেতৃত্বে অন্তঃসত্ত্বা তাজমিরাকে তড়িঘড়ি আসানসোল সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কন্যা সন্তানের জন্ম দেন তাজমিরা। বর্তমানে মা ও সন্তান উভয়ই সুস্থ আছে।
[আরও পড়ুন: SEBI-তেই ভরসা, আদানি-হিন্ডেনবার্গ মামলায় সিট গঠনের দাবি ওড়াল সুপ্রিম কোর্ট]
আরপিএফের দেওয়া খবরে নদিয়ার কালীগঞ্জ মোকামপাড়া থেকে আসানসোল হাসপাতালে আসেন তাজমিরার মা রাবিয়া বিবি। তিনি জানিয়েছেন, মেয়ের দ্বিতীয় সন্তান হবে বলে দিল্লি থেকে বাপের বাড়ি ফিরছিলেন তাজমিরা। জামাই ছুটি না পাওয়ায় পাঁচ বছরের ছেলেকে নিয়ে ট্রেনে একাই আসছিলেন তিনি। তবে পথেই শুরু হয় প্রসব যন্ত্রণা। যাত্রীদের দেওয়া টুইট থেকেই খবর পায় আরপিএফ। আসানসোলে তাঁকে নামিয়ে নেন আরপিএফের মহিলা দল। এরপর হাসপাতালে ভর্তি করা হলে কন্যা সন্তানের জন্ম হয়। আরপিএফের তৎপরতায় খুশি রাবিয়া ও তাজমিরা দুজনেই। পূর্ব রেলের আরপিএফের আইজি পরমশিব জানিয়েছেন, মহিলা আরপিএফ পরিচালিত একাধিক টিম রয়েছে মহিলা যাত্রীদের সহযোগিতার জন্য। ‘মাতৃ শক্তি’ টিমের সহযোগিতায় অতীতেও একাধিকবার মহিলা সন্তান প্রসব করেছেন নির্বিঘ্নে।
[আরও পড়ুন: লোকসভা নির্বাচনের আগেই দেশজুড়ে চালু হবে CAA! সূত্রের দাবিতে শোরগোল]
সর্বশেষ খবর
-
কঠিন লড়াই ব্রাজিল-পর্তুগালের, চ্যালেঞ্জের মুখে আর কোন দেশ? দেখুন রাউন্ড অফ ৩২-এর পূর্ণ সূচি
-
প্রশ্ন ফাঁসের জেরে স্থগিত মহারাষ্ট্র টেট! ‘তোলাবাজিতে পরিণত শিক্ষাব্যবস্থা’, বিজেপিকে তোপ রাহুলের
-
দক্ষিণের ৬ জেলায় কমলা সতর্কতা, উত্তরে লাল! নামতে পারে ধসও, আশঙ্কা হাওয়া অফিসের
-
মধ্যরাতে পার্ক সার্কাস স্টেশনে বুলডোজার অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট
-
নিজের মন্ত্রক থেকেই কোটি টাকার ভরতুকি নিলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী, ‘দুর্নীতির নতুন পথ’, বলছে বিরোধীরা