অজগরের সঙ্গে সেলফির আবদার বাসিন্দাদের, মরতে মরতে বাঁচলেন বনকর্তা

সেলফিতেই বিপত্তি! দেখুন ভিডিও-

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০১৮, ১৮:৫৪

options
link
অজগরের সঙ্গে সেলফির আবদার বাসিন্দাদের, মরতে মরতে বাঁচলেন বনকর্তা

শান্তনু কর, জলপাইগুড়ি: ৩৫ ফুট লম্বা ৪০ কেজির অজগর সাপ গলায় পেঁচিয়ে সেলফি তুলতে গিয়ে বিপদ। বিপাকে রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত। বহু কষ্টে গলা থেকে নামিয়ে হাঁফ ছেড়ে বাঁচলেন তিনি। ঘটনায় জলপাইগুড়ির বৈকুন্ঠপুরের বেলাকোবার সাহেববাড়িতে শোরগোল।

Advertisement

রবিবার সকালে ৩৫ ফুট লম্বা একটি অজগর সাপ দেখে চমকে ওঠেন সাহেববাড়ির বাসিন্দারা। একটি ছাগলকে খাওয়ার চেষ্টায় ছিল বিশালাকার ওই অজগর। কিন্তু তাতে বাধা দেন গ্রামবাসীরা। চিৎকার চেঁচামেচিতে ছাগলটিকে ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয় অজগর। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বৈকুন্ঠপুর রেঞ্জের বনকর্মীরা। কিছুক্ষণের চেষ্টায় বাগেও আসে সাপটি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ছ’বছর পর প্রতিস্থাপন হবে হাত, ছেলের স্বপ্নপূরণে আত্মবলিদান বাবার]

 

Advertisement

অজগরকে বাগে আনতে, বিশেষ বেগ পেতে হয়নি বনকর্মীদের। কিন্তু বিপত্তি ঘটে এরপর। অজগর নিয়ে সেলফি তোলার আবদার করেন গ্রামবাসীরা। অনেক জোরাজুরিতে সেলফি তুলতে রাজিও হয়ে যান রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত। সেলফি তুলতে গেলেই রেঞ্জ অফিসারের গলা পেঁচিয়ে ধরে সাপটি। প্রায় ৪০ কেজির সাপকে গলায় নিয়ে দম বন্ধ হওয়ার উপক্রম রেঞ্জ অফিসারের। কিছুটা নিজের চেষ্টায় ও গ্রামবাসীদের সহযোগিতায় বিপদন্মুক্ত হন সঞ্জয় দত্ত।

[ভরদুপুরে গুলি চলল কামারহাটিতে, গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু]

এর আগেও একাধিক জায়গায় অজগর উদ্ধার করেছেন তিনি। তবে এমন ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হননি বলেই জানান রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত। তাঁর কথায়, গ্রামবাসীদের অনুরোধ রাখতে গিয়েই এমন সমূহ বিপদের মুখোমুখি হতে হয়েছে। এই সাপটিকে সঠিক সময়ে বাগে আনা সম্ভব না হলে প্রাণহানিরও আশঙ্কা করেন রেঞ্জ অফিসার। বনদপ্তরের অনুমান, বৈকুন্ঠপুর জঙ্গল থেকে করলা নদী হয়ে গ্রামে ঢুকেছিল অজগর সাপটি। উদ্ধার হওয়া অজগরটিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে বৈকুণ্ঠপুর জঙ্গলে।

দেখুন ভিডিও-

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.