মহাপ্রভুর প্রসাদে বিষক্রিয়া, কুশমণ্ডিতে গুরুতর অসুস্থ ৫১

ঘটনাস্থলে জেলা স্বাস্থ্যা দপ্তরের মেডিক্যাল টিম।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০১৮, ১৩:১৪

options
link
মহাপ্রভুর প্রসাদে বিষক্রিয়া, কুশমণ্ডিতে গুরুতর অসুস্থ ৫১

রাজা দাস, বালুরঘাট: মহাপ্রভুর প্রসাদ খেয়ে গুরুতর অসুস্থ একই গ্রামের ৫১ জন। বমি ও প্রচণ্ড পেট ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৩৫ জন। তাদের অবস্থা যথেষ্ট গুরুতর বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। খবর পেয়ে, গ্রামে গিয়েছে একটি মেডিক্যাল টিম।

Advertisement

জানা গিয়েছে, গত তিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি এলাকার কৃষ্ণপুর গ্রাম চলছিল মহাপ্রভুর অনুষ্ঠান। বৃহস্পতিবার অনুষ্ঠানের শেষদিনে এলাকার কয়েকশো মানুষ খান মহাপ্রভুর প্রসাদ। সেই প্রসাদ খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়তে থাকেন একের পর এক এলাকাবাসী। সংখ্যাটা ৫১-তে পৌঁছে গিয়েছে বর্তমানে। প্রত্যেকেই জ্বর, বমি ও পেটের নানান সমস্যায় ভুগছেন। এখনও পর্যন্ত অসুস্থ ৩৫ জন হাসপাতালে ভরতি হলেও বাকিদের বাড়িতে রেখেই চিকিৎসা চলছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনার পরেই রান্না করা সমস্ত প্রসাদ ফেলে দেওয়া হয়েছিল। তাই স্বাস্থ্য দপ্তরের পাঠানো মেডিক্যাল টিম কোনও প্রসাদের নমুনা নিতে পারেনি। ফলে অসুস্থতার কারণ ধোঁয়াশাই থেকে যাচ্ছে ডাক্তারদের কাছে। কী থেকে খাদ্যে বিষক্রিয়া হয়েছে তা নিয়ে ধন্দে স্বাস্থ্য দপ্তর? অসুস্থদের মধ্যে অনেকে সুস্থ হলেও, তিন-চারজনের অবস্থার ঠিক হয়নি। কুশমণ্ডি ব্লকের বিএমওএইচ অমিত দাস জানিয়েছেন, গোটা ঘটনার উপরে বিশেষ নজর রাখছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর।

Advertisement

ছবি- রতন দে

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.