উত্তর দমদমে ‘গ্যাংওয়ার’। বেলঘরিয়া (Belgharia) এক্সপ্রেসওয়ের খলিসাকোটায় খুন কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। তার বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালানো হয় বলেই অভিযোগ। গুলিতে জখম রাজা দত্তের ২ শাগরেদ। তারা আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি। এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, সোমবার ভোররাতে কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত ও তার শাগরেদরা খলিসাকোটায় পৌঁছয়। সেই সময় আরেকটি দুষ্কৃতী দলের বেশ কয়েকজন ঘটনাস্থলে পৌঁছয়। দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর রাজার কাছে থাকা আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় অপরপক্ষ। ওই বন্দুক দিয়ে গুলি চালাতে শুরু করে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ছোড়া গুলিতে জখম হন রাজা-সহ বেশ কয়েকজন। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তারা। খবর পাওয়ামাত্রই খড়দহ থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। তবে ততক্ষণে অপর দুষ্কৃতী দলের সকলে ঘটনাস্থলে ছেড়ে চলে যায়। জখমদের উদ্ধার করে পুলিশ আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাজাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকি ২ জনের চিকিৎসা চলছে।
পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন খলিসাকোটার শুটআউটের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। তা দেখে অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হবে বলেই আশা পুলিশের। বলে রাখা ভালো, এর আগেও বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে শুটআউটের ঘটনা ঘটেছে। বারবার এই ঘটনায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সাইবার হামলায় বিপর্যস্ত আমেরিকার ৭ প্রদেশের জলসরবাহ ব্যবস্থা! বদলা নিচ্ছে ইরান?
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া