নন্দন দত্ত, সিউড়ি: জয়নগর, আলিপুরদুয়ারের পর এবার শুটআউট বীরভূমের দুবরাজপুরে৷ শুক্রবার রাতের এই ঘটনায় জখম হয়েছেন তৃণমূল নেতার ছেলে৷ কী কারণে দুষ্কৃতীরা তাঁকে টার্গেট করল, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা৷ গুরুতর জখম অবস্থায় ওই যুবক স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভরতি৷
[‘জগন্নাথকে নামিয়ে নিজেরাই কৃষ্ণ সেজেছে’, রথ নিয়ে বিজেপিকে কটাক্ষ জ্যোতিপ্রিয়র]
শীতে কার্যত জবুথুবু দক্ষিণবঙ্গের জেলা বীরভূম৷ শীতের রাতে একটু তাড়াতাড়ি নিশুতি হয়ে যাচ্ছে গোটা এলাকা৷ শুক্রবার রাতেও একই পরিস্থিতি ছিল৷ রাত সাড়ে এগারোটা নাগাদ আচমকাই গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা৷ তড়িঘড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন এলাকাবাসী৷ বাড়ি থেকে বেরিয়ে অবাক হয়ে যান তাঁরা৷ দেখেন স্টেডিয়াম পাড়ার কাছে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছেন দুবরাজপুরের বিদায়ী পুরপ্রধান পীযূষ পাণ্ডের ছেলে অর্ক৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, একদল দুষ্কৃতী অর্ককে লক্ষ্য করে গুলি চালিয়ে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয়৷ রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে উদ্ধার করা হয়৷ প্রথমে দুবরাজপুরের মানসায়র স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় অর্ককে৷ প্রাথমিক চিকিৎসার পর দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই তৃণমূল নেতার ছেলেকে৷ তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷
[পরকীয়ায় বাধা, স্ত্রীর উপর অ্যাসিড হামলা স্বামীর]
এই ঘটনাটি শুটআউট বলে মানতে নারাজ দুবরাজপুরের বিদায়ী পুরপ্রধান পীযূষ পাণ্ডে৷ তাঁর দাবি, বাইক থেকে পড়ে গিয়েই চোট পেয়েছেন অর্ক৷ যদিও পুলিশের দাবি একেবারেই অন্যরকম৷ তদন্তকারীদের দাবি, গুলি চলার পরই বিদায়ী এক কাউন্সিলরকে ফোন করেন অর্ক৷ তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালিয়েছে বলেও জানান তিনি৷ তবে কেন তৃণমূল নেতা তাঁর ছেলে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে আড়াল করার চেষ্টা করছেন, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা৷ দুবরাজপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷
সর্বশেষ খবর
-
১৪৯ বছরের টেস্ট ক্রিকেটের বিশ্বরেকর্ড, ৪০১ রানের জুটিতে বিরাট জয় ওয়েস্ট ইন্ডিজের
-
গলায় মালা, দু’হাত তুলে নাচ! দিঘার জগন্নাথ সংস্কৃতি ক্ষেত্রে শিশির, বললেন ‘পারিবারিক স্টাইল’
-
ইরানের ‘হুমকি’তে আপাতত বন্ধ হামলা, আবারও বৈঠকে তেহরান-ওয়াশিংটন, আদৌ ফিরবে শান্তি?
-
১০৮ কলস জলে স্নান, ৫৬ ভোগের ব্যবস্থা, দিঘার জগন্নাথদেবের স্নানযাত্রার পর গজবেশ
-
‘নিজকে এই ইন্ডাস্ট্রির বাইরের সদস্য মনে হয়নি’, ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে আড্ডায় জয়া