অর্ণব দাস, বারাসত: সপ্তাহের প্রথম দিনই ট্রেন চলাচলে সমস্যা। শিয়ালদহ-বনগাঁ ও শিয়ালদহ-হাসনাবাদ শাখায় প্রায় এক ঘণ্টা ধরে বন্ধ ছিল ট্রেন চলাচল (Train Services)। যার জেরে চরম ভোগান্তিতে নিত্য়যাত্রীরা। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে প্রচুর ট্রেন। এরপর ট্রেন নিয়মিত চলাচল শুরু হলেও ভিড় ও বিলম্বের কারণে নাকাল যাত্রীরা। রেল সূত্রে খবর, বড়সড় সিগন্যাল (Signal ) বিভ্রাটের জন্যই এই দুর্ভোগ।

সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ আচমকাই সিগন্যালে সমস্যা দেখা দেয় মধ্যমগ্রাম (Madhyamgram) স্টেশনে। সমস্ত ট্রেন দাঁড়িয়ে পড়ে সেখানে। একে একে আপ ও ডাউন মিলিয়ে বহু ট্রেন থমকে যায় এই স্টেশনে এসে। জানা গিয়েছে, সিগন্যালিং সমস্যার জন্য কোনও আলোই জ্বলছিল না। সেই কারণে কোনও ট্রেন চলাচল করতে পারছিল না। আর একের পর এক ট্রেন এসে দাঁড়িয়ে পড়ছিল। ঘণ্টাখানের পর ৮.৪০ নাগাদ তা স্বাভাবিক হয়েছে।
[আরও পড়ুন: ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি, সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা সংগ্রামী যৌথ মঞ্চের]
অফিসের ব্যস্ত সময়ে এমন একটা বিভ্রাটের জেরে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়তে হয় যাত্রীদের। দীর্ঘক্ষণ শিয়ালদহ-বনগাঁ ও শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল একেবারে বন্ধ ছিল। পূর্ব রেলের তরফে সিগন্যালিংয়ের ওই সমস্যা সমাধানের পর ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু ব্যস্ত সময়ে প্রায় ১ ঘণ্টা ট্রেন বন্ধ থাকায় ভিড় বেড়েছে অনেকটাই। সময়মতো গন্তব্যে পৌঁছতে পারেননি অনেকে। যদিও এই মুহূর্তে ট্রেন চলাচল অনেকটা স্বাভাবিক বলে দাবি পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের। তবে সামগ্রিক পরিস্থিতি ততটা ভাল নয়। নিত্যযাত্রীরা অভিজ্ঞতা থেকে বলছেন, সময়মতো ট্রেন কখন থেকে মিলবে, তা ঠিক নেই।
[আরও পড়ুন: নেই বিকল্প, পঞ্চায়েত ভোটে মেদিনীপুরে সিপিএমের ‘সেনাপতি’ সুশান্ত ঘোষই]
সর্বশেষ খবর
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের
-
বাংলার ভাষাবিদের ইতালি জয়, সাঁওতালি ভাষা ও সাহিত্যে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক পুরস্কার!
-
২ তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হতেই পদত্যাগের ঢল! ডামাডোম পানিহাটি পুরসভায়
-
একাধিক বিয়ে, পরকীয়ার ‘নেশা’, ক্ষোভে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
-
এবার ঝাড়গ্রামে বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল জাতীয় সড়কের ধারে গজিয়ে ওঠা দোকানপাট!