সুমন করাতি, হুগলি: জীবিত হয়েও খসড়া তালিকায় ‘মৃত’ চুঁচুড়ার যুবক। অবাক বৃদ্ধ বাবা-মা। এনুমারেশন ফর্ম ফিলআপের সময় বিএলওকে সমস্ত তথ্য দিয়েছিলেন তাঁরা। তারপরও মৃতের তালিকায় ছেলেকে ফেলে দেওয়ায় ক্ষুদ্ধ দম্পতি। কাজের সূত্রে রাজ্যের বাইরে থাকা যুবক গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন।
যুবকের নাম দেবময় ভট্টাচার্য। চুঁচুড়ায় তাঁর জন্ম ও বেড়ে ওঠা। পরে চাকরিসূত্রে পড়শি রাজ্য জামশেদপুরে চলে যান। স্ত্রীকে নিয়ে সেখানেই থাকেন। চুঁচুড়ায় রয়েছেন তাঁর বৃদ্ধ বাবা-মা স্নেহময় ও শিখা ভট্টাচার্য। কর্মসূত্রে জামশেদপুরে থাকায় সেখানেই ভোটার তালিকায় নাম তুলেছেন। রাজ্যে এসআইআর (SIR in Bengal) প্রক্রিয়া শুরু হওয়ার পর বিএলও মলয় দত্ত তাঁর বাড়িতে গেলে, সব তথ্য দিয়েছিলেন দেবময়ের বাবা। জামশেদপুরের ভোটার কার্ডও দেখিয়েছিলেন বিএলওকে। দেবময় নিজে বিএলওর সঙ্গে কথাও বলেন। কিন্তু খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায়, স্বাভাবিকভাবেই দেবময়ের নাম বাদ গিয়েছে। কিন্তু নামের পাশে লেখা মৃত। কিন্তু তা তো নয়। স্থানান্তরিত হওয়ার কথা ছিল।
বৃদ্ধ দম্পতি জানান, এটা কী করে মেনে নিই বলুন তো। আমার ছেলে জীবিত তাঁকে মৃত বলে দেওয়া হচ্ছে। এটা একটা ভুল। এই ভুল যে করেছে তাঁকেই সংশোধন করতে হবে। আমরা এই বয়সে দৌড় ঝাঁপ করতে পারব না। দেবময় ফোনে বলেন,”এরা জীবিত মানুষকে মৃত বলে দিচ্ছে। কিছু বলার নেই। আমি আর আমার স্ত্রী জামশেদপুরে থাকি। তাই আবেদন করেছিলাম যাতে নলডাঙা থেকে নাম কেটে দেওয়া হয়। আমি নিজে বিএলও র সঙ্গে কথা বলেছি। তারপরও এই কাণ্ড। এটা মানসিক অত্যাচারের সমান।”
সর্বশেষ খবর
-
লক্ষ্য সম্পর্ক দৃঢ় করা, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পাঁচ রাজ্যের প্রতিনিধিদের আমন্ত্রণের সিদ্ধান্ত
-
পানমশলা আর বিক্রি করা যাবে না প্লাস্টিকের প্যাকেটে, নয়া ব্যবহারবিধি কেন্দ্রের
-
রাজ্যে শিল্প আনতে বন্ধ হোক লাল ফিতের ফাঁস, তোলাবাজি! বণিকমহলের মতামত শুনলেন মন্ত্রীরা
-
৯ বছরের একত্রবাস, অবশেষে জর্জিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ রোনাল্ডো
-
বাঘ, ভালুকের দেখভাল করবে পড়ুয়ারা! জু রেঞ্জার হওয়ার সুযোগ দিচ্ছে আলিপুর চিড়িয়াখানা