Silver Factory Blast

রুপোর কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, জখম ২ কিশোর-সহ ৬ শ্রমিক

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০২৩, ১৩:১৪

options
link
রুপোর কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, জখম ২ কিশোর-সহ ৬ শ্রমিক
প্রতীকী ছবি।

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: রুপোর কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। গুরুতর জখম ২ নাবালক-সহ ৬ জন। তাঁরা সকলেই ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। কীভাবে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছে দাসপুর থানার পুলিশ। 

Advertisement

বুধবার সন্ধ্যায় ঘড়ির কাঁটায় তখন সাড়ে সাতটা হবে। দাসপুরের নুনিয়াগাদার রুপোর কারখানায় কাজ চলছিল। আচমকাই ছোট দুটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। তাতে ২ নাবালক-সহ ৬ জন জখম হন। তাঁদের উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শুরু হয় চিকিৎসা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: যৌনতার পরেও পিতৃত্ব অস্বীকার! সদ্যোজাতকে ‘বাবুর বাড়ি’র সামনে রেখে গেলেন পরিচারিকা]

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার বিশাল পুলিশবাহিনী। কারখানায় পৌঁছন মালিক বাপি চাকিও। তিনি জানান, বিস্ফোরণের সময় কারখানায় ছিলেন না। কীভাবে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ওই কারখানায় আদৌ অগ্নি নির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। কারখানায় কেনই বা নাবালক কাজ করছিল, তা নিয়েও প্রশ্ন উঠছে।

Advertisement

[আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের এক মেসেজেই শয্যাসঙ্গিনী পছন্দের সুন্দরী! মন্দারমণিতে রমরমা মধুচক্র]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.