ট্রাফিক আইন ভেঙে কর্তব্যরত পুলিশকে মার, হাজতে জওয়ান-সহ ৪

অভিযোগ, কারও মাথাতেই হেলমেট ছিল না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০১৮, ১৬:৪৬

options
link
ট্রাফিক আইন ভেঙে কর্তব্যরত পুলিশকে মার, হাজতে জওয়ান-সহ ৪

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ট্রাফিক আইন ভাঙায় বাইক আটকে রেখেছিলেন কর্তব্যরত পুলিশকর্মী। বাইক চালাচ্ছিলেন এক জওয়ান। বাইকে ছিলেন তাঁর তিন বন্ধু। কারও মাথায় হেলমেট ছিল না। সে কারণেই আটকানো হয় বাইকটি। এই অপরাধেই কর্তব্যরত পুলিশকর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল সেনা জওয়ান ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানা এলাকায়। মারধরের অভিযোগে জওয়ান ও তাঁর তিন সঙ্গীদের গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

[বেওয়ারিশ লাশের সৎকারের জন্য ‘সমব্যথী’র অনুদান চায় জেলা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, এদিন সকালে ঢোলা মোড়ে ডিউটি করছিলেন পুলিশকর্মী বিদ্যুৎ দাস। অভিযোগ, ৩ বন্ধুকে নিয়ে বাইকে চড়ে যাচ্ছিলেন ওই সেনা জওয়ান। কারও মাথাতেই হেলমেট ছিল না। হেলমেট না থাকার কারণে বিদ্যুৎবাবু বাইকটিকে আটকান। অল্প সময়ের মধ্যেই দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। আচমকা জওয়ান ও তাঁর তিন বন্ধু পুলিশকর্মীর উপর চড়াও হন। তাঁকে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় গুরুতর জখম হন বিদ্যুৎবাবু। তাঁকে উদ্ধার করে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে ভরতি করা হয়।

Advertisement

আপতত পুলিশকর্মীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। ঘটনার পরই ঢোলাহাট থানায় জওয়ান-সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। চারজনকেই গ্রেপ্তার করা হয়। খুব শিগগিরিই ধৃতদের আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

[পণের দাবিতে বধূর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা, কাঠগড়ায় শ্বশুরবাড়ি]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.