রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিজেপির (BJP) বেশ কিছু বিধায়ক কেন্দ্রীয় নিরাপত্তা নিলেন না। এই সংখ্যাটা প্রায় ১৫ জন বলে রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে। দিনহাটা থেকে জয়ী নিশীথ প্রামাণিক ও শান্তিপুর থেকে জয়ী জগন্নাথ সরকার এই দুই বিজেপি বিধায়ক তাঁদের বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন। দু’জনেই বর্তমানে সাংসদ। তাঁরা সাংসদ পদেই থাকতে চান। তাই রাজ্য বিধানসভায় বর্তমানে বিজেপির বিধায়ক সংখ্যা ৭৫ জন। অনেক বিধায়ক নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী প্রত্যাখ্যান করেছেন।
এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) অবশ্য জানান, যাদের নিরাপত্তা দরকার তারা আবেদন করেছিল। কিন্তু অনেকে আছেন তারা আবেদন করেননি। সেই সংখ্যাটা প্রায় ১৫ জন। সেই তালিকায় চন্দনা বাউড়ি আছেন। আবার শিলিগুড়ির জয়ী বিধায়করা আছেন। দিলীপ ঘোষের কথায়, অনেকে সিকিউরিটি নিলে তাদের রাখার জায়গা নেই বাড়িতে। সাধারণ পরিবার থেকে এসেছেন অনেক বিধায়ক।
[আরও পড়ুন: ফোনে অর্ডার করলেই চড়া দামে বাড়িতে পৌঁছচ্ছে সুরা! পুলিশের জালে মদপাচার চক্রের ৪ পাণ্ডা]
এছাড়া, যেখানে সন্ত্রাস নেই সেই এলাকার বিধায়করা সিকিউরিটি নেননি, দাবি দিলীপবাবুর। তিনি বলেন, কোচবিহার থেকে নির্বাচিত বিধায়করা (MLA) সিকিউরিটি নিয়েছেন। কারণ ওখানে সন্ত্রাসের পরিবেশ রয়েছে। অর্থাৎ, যাঁদের উপর হামলার আশঙ্কা রয়েছে এবং যাঁদের বিধানসভা এলাকায় সন্ত্রাস ও হিংসা চলছে তাঁরাই মূলত কেন্দ্রীয় নিরাপত্তা নিয়েছেন, দাবি বিজেপির রাজ্য সভাপতির।
[আরও পড়ুন: ২৬ মে বাংলার উপকূলে আছড়ে পড়বে ‘যশ’, মোকাবিলায় কোমর বাঁধছে প্রশাসন]
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর