সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: ছেলে নিজের মায়ের চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তার মা আর্ত চিৎকার করছেন। স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েকবছর ধরে এভাবেই মাকে মারধর করে মদ্যপ ছেলে ও বউ। সোশ্যাল মিডিয়ায় ছেলের কুকীর্তির ভিডিও ভাইরাল হতেই উঠেছে সমালোচনার ঝড়৷
[পাড়ুই গণধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার পাঁচ, এখনও অধরা মূল অভিযুক্ত]
ঘটনা ঝাড়গ্রাম শহরের তিন নম্বর ওয়ার্ডের শক্তিনগর এলাকার। অভিযুক্ত গণেশ পাত্র ও তার স্ত্রী গীতার দুই ছেলে, মেয়ে নিয়ে সংসার৷ সেখানেই থাকেন প্রায় পঁয়ষট্টি বছর বয়সী কুন্টি পাত্র। গণেশ তেমন কোন কাজ করে না। তার স্ত্রী বাড়ি বাড়ি রান্নার কাজ করেন। গণেশের বৃদ্ধা মা কেটারিংয়ে জোগাড়ের কাজ করেন। গণেশ ও তার স্ত্রীর নির্মম অত্যাচারের খবর পৌঁছয় পুলিশের কাছে৷ শুধু মাকে মারধরই নয়, প্রতিবেশীরা প্রতিবাদ করলে তাদের পালটা মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখায় বলে অভিযোগ৷
[যাত্রী সেজে গাড়ি লুটের চেষ্টা, বর্ধমান যাওয়ার পথে চালককে খুন ৪ দুষ্কৃতীর]
শনিবার দুপুরের পর থেকে সোশ্যাল মিডিয়ায় কুন্টি দেবীকে মারধরের ভিডিও ভাইরাল হয়ে যায়৷ চারিদিকে হইচই শুরু হয়। রাতেই পুলিশ ঘটনার তদন্ত করতে শক্তিনগর গ্রামে গিয়ে পৌঁছয়। শুরু হয় প্রতিবেশীদের জেরা৷ স্থানীয়দের সঙ্গে কথা বলে গণেশের খোঁজখবর নেয় পুলিশ৷ কিন্তু পুলিশ আসার আগেই স্ত্রী ও সন্তানদের নিয়ে অভিযুক্ত গণেশ পাত্র বাড়ি ছেড়ে চলে যায়৷ ওই বাড়িতে অসুস্থ অবস্থায় রয়েছেন গণেশের মা৷ অভিযুক্তদের খুব শীঘ্রই গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে ঝাড়গ্রাম থানার পুলিশ৷
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী