নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে মারল ছেলে

ছেলেকে আটক করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৪, ২০১৭, ১০:৩১

options
link
নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে মারল ছেলে

বিপ্লব দত্ত, নদিয়া: নেশা করার টাকা না পেয়ে নিজের বাবাকে পিটিয়ে মারল ছেলে। মর্মান্তিক এই ঘটনায় হতবাক শান্তিপুর থানার ফুলিয়ার মালিপোতা। এলাকার রামলক্ষীপাড়ায় থাকতেন নীলাঞ্জন দুর্লভ (৫৫)। প্রতিবেশীরা জানিয়েছেন, মাদকাসক্ত ছিল তাঁর ছেলে রণজিৎ দুর্লভ। প্রায়শই মদ খেয়ে এসে বাড়িতে ঝামলা করত। নেশা করার টাকা না পেয়ে বাবাকে মারধরও করত সে। অভিযোগ, সোমবার গভীর রাতে মদ খাওয়ার জন্য টাকা চায় ছেলে। টাকা দিতে অস্বীকার করেন নীলাঞ্জনবাবু। এরপরেই দরজার খিল দিয়ে বাবার মাথায় আঘাত করে রণজিৎ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন নীলাঞ্জনবাবু। সকালে প্রতিবেশীরা দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। ঘরের দরজা খোলা। খবর দেওয়া হয় পুলিশকে। রণজিৎকে আটক করেছে পুলিশ।

Advertisement

[চোর-ডাকাত নয়, এক ছাগলের কীর্তিতেই জেরবার পুলিশকর্মীরা]

এরই মধ্যে তাহেরপুরের কামগাছি গ্রামে খুন হয়েছেন বাবলু মণ্ডল। সোমবার সকালে বাড়ির সামনের চায়ের দোকানের সামনে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁর মাথায় গভীর ক্ষত ছিল। বাবলুর স্ত্রী তরুলতা মণ্ডলের অভিযোগ, প্রতিবেশী পরিমল বিশ্বাস খুন করেছেন তাঁকে। কিন্তু কেন খুন হতে হল বাবলুকে? অভিযোগ, পরিমলের ছেলে ইন্দ্রজিতের সঙ্গে প্রণয়ঘটিত সম্পর্ক ছিল বাবলুর মেয়ের। এই নিয়ে আপত্তি জানান বাবলু। থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনায় ইন্দ্রজিৎকে গ্রেফতার করে। সে কারণেই এই খুন বলে মনে করছেন প্রয়াত বাবলুর স্ত্রী।

Advertisement

[দুই ক্যানসার আক্রান্তর পাশে দাঁড়াতে এক অভিনব উদ্যোগ নাগরিক সমাজের]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.