অন্তঃসত্ত্বাকে বাইক চাপা দিয়ে খুনের চেষ্টা, অভিযুক্ত এসএসবি জওয়ান  

আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ওই মহিলা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০১৯, ১৮:৫৪

options
link
অন্তঃসত্ত্বাকে বাইক চাপা দিয়ে খুনের চেষ্টা, অভিযুক্ত এসএসবি জওয়ান  

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: পারিবারিক শত্রুতার জেরে আট মাসের গর্ভবতী কাকিমাকে বাইক চাপা দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক এসএসবি জওয়ানের বিরুদ্ধে। ময়নাগুড়ি থানা অভিযোগ নিতে অস্বীকার করায় পুলিশ সুপারের দ্বারস্থ পরিবার। ময়নাগুড়ির টেকাটুলির এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

[নিম্নচাপের ভ্রুকুটিতে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের]

Advertisement

অভিযোগ, পারিবারিক জমি বিবাদ চলছে বিনতা রায় এবং অঞ্চল রায়ের পরিবারের মধ্যে। গত ২০১৫ সাল থেকে তা নিয়ে একটি মামলাও চলছে। তারপর থেকেই নাকি কারণে অকারণে বিনতা রায়ের পরিবারের উপর অত্যাচার করছে অঞ্চল রায় ও তার ছেলে কুমুদরঞ্জন রায়। কুমুদ এসএসবি-তে কর্মরত। এর আগেও দু’পক্ষকে ডেকে স্থানীয় বাসিন্দা ও পঞ্চায়েত সালিশি সভা ডেকে ঝামেলা নিষ্পত্তি করার চেষ্টা করে। কিন্তু তা মেটেনি।

Advertisement

[আলুতে দেদারে মিশছে বিষাক্ত রং, বুঝবেন কীভাবে?]

বিনতা রায়ের অভিযোগ, গত ১ ডিসেম্বর সকালে ধান শুকোতে দিচ্ছিলেন তাঁর ছেলে কলেন রায়ের স্ত্রী মালতী রায়। সে সময় কুমুদ মালতীকে বাইক দিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেলার চেষ্টা করে। মালতীদেবী আট মাসের গর্ভবতী। তাঁকে তৎক্ষণাৎ ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। তারপর পরিস্থিতির অবনতি হলে প্রথমে জলপাইগুড়ি এবং পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনার পর ময়নাগুড়ি থানায় অভিযোগ জানাতে গেলে তা নিতে অস্বীকার করা হয় বলে দাবি করেন বিনতাদেবী। এই মর্মে তিনি পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানান।

এদিকে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি। তবে ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়।

[রসগোল্লার পর এবার স্বীকৃতি চাই ফুলবাড়ির লালমোহন, বেলাকোবার চমচমের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.