‘উনিশে তৃণমূল বুঝবে বিজেপি কী জিনিস’, কড়া হুঁশিয়ারি দিলীপের

লোকসভার রণকৌশলের প্রস্তুতিতে আসানসোলে বিজেপি নেতৃত্ব৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০১৮, ২০:৫৪

options
link
‘উনিশে তৃণমূল বুঝবে বিজেপি কী জিনিস’, কড়া হুঁশিয়ারি দিলীপের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯, তৃণমূল বুঝবে বিজেপি কী জিনিস। ঠিক এই ভাষাতেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রতি তোপ দাগলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ হুঁশিয়ারির সুরে জানালেন, আসন্ন পুজোর পরে নাকি রাজ্য রাজনীতি অন্যদিকে মোড় নেবে৷ যা দেখে শাসকদল চমকে যাবে৷

Advertisement

[গঙ্গায় উঠল বিশাল ইলিশ, ১২ হাজারেও ছাড়তে নারাজ বিক্রেতা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে এই প্রথম নয়, এর আগেও রাজ্যের বিরুদ্ধে হুঙ্কার দিতে শোনা গিয়েছে রাজ্য বিজেপি সভাপতিকে৷ তিনি জানিয়েছিলেন, আসন্ন নির্বাচনে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে। জানা গিয়েছে, আসন্ন  লোকসভা নির্বাচনের রণকৌশল প্রস্তুত করতে আসানসোলে দু’দিন ব্যাপী সাংগঠনিক বৈঠকের আয়োজন করেছিল রাজ্য বিজেপি৷ যেখানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা, মুকুল রায়-সহ রাজ্য স্তরের সমস্ত শীর্ষ নেতারা৷ জাতীয় স্তরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মহাজোট গড়ে কেন্দ্রের শাসক দল বিজেপিকে বড়সড় ধাক্কা দিতে চাইছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নেত্রীর সেই পরিকল্পনাকে প্রতিরোধের ব্লু-প্রিন্টই আসানসোলের বৈঠকে তৈরি করেছেন রাজ্য ও কেন্দ্রীয় বিজেপি নেতারা, এমনই জানা গিয়েছে সূত্র মারফত৷

Advertisement

[গোপালনগরে ভুয়ো চিকিৎসক সন্দেহে দুই ব্যক্তিকে গণধোলাই]

রাজনৈতিক মহলের মতে, নিজেদের লক্ষ্যে প্রাথমিক কাজ শুরুও করে দিয়েছে বিজেপি নেতৃত্ব৷ এরাজ্যের গেরুয়া নেতৃত্বকে উজ্জীবিত করতে ইতিমধ্যেই একবার করে রাজ্যে জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সেনাপতি অমিত শাহ৷ যুব মোর্চার অনুষ্ঠানে যোগ দিতে আবারও রাজ্য সফরে আসার কথা রয়েছে বিজেপি সভাপতির৷ বিজেপি যে বাংলা দখলে মরিয়া তার নমুনা পাওয়া যাচ্ছে বেশ কিছু দিন ধরেই। সেলক্ষ্যেই, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৯ জানুয়ারি ব্রিগেডে সমাবেশের ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ২৩ জানুয়ারি পালটা ব্রিগেডের ঘোষণা করেছে বিজেপি৷ কেবল তাই নয়, ওই ব্রিগেড সমাবেশের আগে রাজ্যে জনসম্পর্ক বাড়তে চারটি রথ বের করারও নির্দেশিকা জারি করেছে গেরুয়া শিবির৷ ২৩ জানুয়ারি যা গিয়ে মিশবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে৷ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, ওই রথ সমস্ত ব্লক, বিধানসভা এবং লোকসভা স্পর্শ করবে। পরিসমাপ্তিতে কলকাতায় সমাবেশ হবে। সেখানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.