Anubrata's bodyguard

কান টেনে মাথার হদিশ! এবার ‘পাথরসম্রাট’ টুলুর শ্যালক ও অনুব্রতর দেহরক্ষীর বাড়িতে রাজ্য পুলিশও

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত থেকেই তাঁর ফ্ল্যাটে তল্লাশি চলছে। টাকার মেশিন নিয়ে চলছে তল্লাশি অভিযান।

দেব গোস্বামী
দেব গোস্বামী

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ১৫:০০

options
link
কান টেনে মাথার হদিশ! এবার ‘পাথরসম্রাট’ টুলুর শ্যালক ও অনুব্রতর দেহরক্ষীর বাড়িতে রাজ্য পুলিশও
অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন।

ইডি, সিবিআই এর পর এবার রাজ্য পুলিশ। বোলপুরে বাইপাস সংলগ্ন ফ্লাটে শুক্রবার গভীর রাত থেকে তল্লাশি সাহগল হোসেনের ফ্ল্যাটে। যিনি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী হিসেবেই পরিচিত। এর আগেও গরু পাচার মামলায় নাম জড়িয়েছিল তাঁর। ইডি সিবিআয়ের নজরে ছিলেন সাহগল। এবার রাজ্য পুলিশের তৎপরতায় তাঁর ফ্ল্যাটেই তল্লাশি অভিযান। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত থেকেই তাঁর ফ্ল্যাটে তল্লাশি চলছে। টাকার মেশিন নিয়ে চলছে তল্লাশি অভিযান। এর আগেও গরু পাচার মামলায় ইডি,সিবিআই তদন্তকারীরা হানা দিয়েছিল এই ফ্ল্যাটে। এবার রাজ্য পুলিশের হানা। তাহলে নতুন কোন অপরাধ চক্রের সঙ্গে যুক্ত। টুলু মন্ডলের সঙ্গে কি যোগ রয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

সহগেল হোসেনের পর টুলু মন্ডলের শ্যালক মিঠু শেখের বিলাস বহুল বাড়িতেও চলছে তল্লাশি। বোলপুর বাইপাস সংলগ্ন খাসপাড়ায় মিঠু শেখের বিলাসবহুল বাড়ি ঘিরে পুলিশের তল্লাশি অভিযান। প্রায় ১০ কাঠা জমির উপর তৈরি প্রাসাদপম বাড়ি। তালাবন্ধ বাড়িতে কোনও সদস্য নেই বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই গোটা বাড়ি ঘিরে ফেলেছে পুলিশ। পরিবারের লোকজনের উপস্থিতিতে শুরু হয়েছে তল্লাশি অভিযান। বাড়িটির কেয়ারটেকার পঞ্চানন গড়াই জানান, প্রায় এক বছর ধরে তিনি সেখানে কাজ করছেন। তাঁর দাবি, মিঠু শেখ মাঝেমধ্যেই বাড়িতে আসতেন এবং তাঁর পরিবারও সেখানে থাকতেন।

Advertisement
টুলু মণ্ডলের শ্যালকের প্রাসদোপম বাড়ি।

অন্যদিকে বীরভূমের ভূমি দপ্তরের এক কর্মীর বাড়িতে হানা দেয় পুলিশ। শুক্রবার রাত পৌনে ১০টা নাগাদ তাঁর বাড়িতে আসে বীরভূম জেলা পুলিশের একটি দল। যাঁর বাড়িতে তল্লাশি চলেছে তিনি প্রবীর দাস। তিনি সিউড়ি সদর মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে হেড ক্লার্ক পদে কর্মরত। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের সঙ্গে কোনও যোগ সূত্র রয়েছে বলে অনুমান। তবে সরকারি ভাবে কোনও কিছু জানা যায়নি।

Advertisement

টুলুর বিরাট সাম্রাজ্যের বিষয়টি সামনে আসার পর একে একে গ্রেপ্তার হয়েছে তাঁর ম্যানেজার ও ঘনিষ্ঠরা। ম্যানেজারের থেকে একটি ডায়েরি উদ্ধার হয়। তাতে কয়েকজন সরকারি আধিকারিকের নাম থাকার কথা জানা গিয়েছে। সেই সূত্র ধরেই তদন্ত কি না, তা স্পষ্ট নয়। তবে যাঁর বাড়িতে তল্লাশি চলছে সেই প্রবীরে বন্ধু তথা সহকর্মী শ্যামাদাস চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রবীরকে টুলুর সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছেন তদন্তকারীরা। এবার অনুব্রতর দেহরক্ষীর কাছ থেকে নতুন কোনও ক্লু পাবে রাজ্য পুলিশ?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.