Malbazar

পুলিশের তাড়া খেয়ে নদীতে ডুবল পাথর বোঝাই ট্রাক্টর, হাবুডুবু খেয়ে প্রাণে বাঁচলেন চালক

চালক কোনওমতে প্রাণে রক্ষা পেলেও নদীতে জল বেশি থাকায় ট্র্যাক্টরটি সম্পূর্ণভাবে তলিয়ে যায়।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৬, ১৭:৪৮

options
link
পুলিশের তাড়া খেয়ে নদীতে ডুবল পাথর বোঝাই ট্রাক্টর, হাবুডুবু খেয়ে প্রাণে বাঁচলেন চালক
পুলিশের তাড়া খেয়ে নদীতে ডুবল পাথর বোঝাই ট্রাক্টর। নিজস্ব ছবি।

ভরা বর্ষায় খরস্রোতা নদী। তিন মাস বালি-পাথর উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের তরফে। তারপরেও বেপরোয়া অসাধু ব্যবসায়ীরা! পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করেই বাড়বাড়ন্ত। রাতের অন্ধকারে নদী থেকে অবৈধভাবে বালি ও পাথর উত্তোলন যথেচ্ছভাবে চলছে। আর সেখানেই ঘটল বিপত্তি।

Advertisement

নদী থেকে বালি-পাথর তোলার অভিযোগ পেতেই বৃহস্পতিবার দুপুরে ওদলাবাড়ির ঘীস নদীতে অভিযান চালায় মাল থানার পুলিশ। প্রশাসনিক তৎপরতা দেখে পরিমরি করে পালানোর চেষ্টা করেন অসাধু ব্যবসায়ীরা। পুলিশের তাড়া খেয়ে পাথরবোঝাই ট্র্যাক্টর নদীপথ দিয়ে পালানোর চেষ্টা করে। পালাতে গিয়ে ট্র্যাক্টরটি নদীতে ডুবে যায়। চালক কোনওমতে প্রাণে রক্ষা পেলেও নদীতে জল বেশি থাকায় ট্র্যাক্টরটি সম্পূর্ণভাবে তলিয়ে যায়।

Advertisement
জেসিবি নামিয়ে ডুবে যাওয়া ট্রাক্টর উদ্ধারের চেষ্টা চলছে। নিজস্ব ছবি।

বর্তমানে জেসিবির সাহায্যে নদী থেকে ট্র্যাক্টরটি উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে মাল থানার পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ সূত্রের প্রাথমিক অনুমান, ট্র্যাক্টরটি উদ্ধার হওয়ার পর সেটি বাজেয়াপ্ত করা হবে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.