সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বনধ ব্যর্থ! ধর্মঘট সর্বাত্মক হওয়ার প্রশ্নই নেই কার্যত স্বীকার করে নিলেন রাজ্য বামফ্রন্ট সভাপতি বিমান বসু৷ দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলকে কেন্দ্র করে সাধারণ মানুষ যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই ইস্যুতে সোমবার রাজ্যজুড়ে বনধ ডাকে সিপিএম-সহ ১৮টি বাম দল৷ কিন্তু ইতিমধ্যেই টাকার সমস্যায় জেরবার সাধারণ মানুষ বনধকে কোনওভাবেই সমর্থন করেননি৷ গোটা দিনে বনধকে কেন্দ্র করে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া জীবনযাত্রা ছিল স্বাভাবিক৷ আর তাই এদিন বনধ যে কোনওভাবেই সফল নয়, তাই স্বীকার করে নিলেন বিমানবাবু৷ সোমবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “বনধকে কোনওভাবেই সর্বাত্মক সফল বলা যাবে না৷ হরতাল স্বল্প ব্যবধানের মধ্যে ডেকেছি৷ ব্যর্থতা থেকে আমরা শিক্ষা নেব৷”
এদিন বিমানবাবুর বনধের ব্যর্থতাকে নেওয়ায় বামেদের বনধ ডাকার সিদ্ধান্তকে আবারও কটাক্ষ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তিনি এদিন বলেন, “সাধারণ মানুষকে বোকা ভাবার কোনও কারণ নেই৷ মানুষ এমনিতেই সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ টাকার অভাবে বিয়ে আটকে যাচ্ছে৷ দৈনন্দিন জীবনযাপনে আর্থিক অনটন দেখা দিচ্ছে৷ তার উপর ১২ ঘণ্টার একটা বনধকে সাধারণ মানুষ কোনওভাবেই মেনে নেননি৷”
বারবার বনধ ডেকে বামপন্থীরা বনধ নামক অস্ত্রকে ভোঁতা করে দিয়েছে বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী৷ মানুষের সমস্যা বোঝার জন্য পথে নেমে আন্দোলনে যোগ দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি৷ চার দেওয়ালের মধ্যে বসে নেওয়া যে কোনও সিদ্ধান্ত মানুষ সহজে মেনে নেবে না বলেও জানান তিনি৷
সর্বশেষ খবর
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারে অভিযান শুরু অধিনায়ক শ্রেয়সের, বৈভবকে না খেলিয়েই ভুগল ভারত!