বঙ্গে পালাবদল
Sukhendu Sekhar Roy

‘নৈরাজ্যের পরিস্থিতি…’, রোম সম্রাটের উদাহরণ টেনে ‘বেসুরো’ পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দুশেখরের

তবে কি তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়াতেই এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন সাংসদ? যা ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ১৮:৫৮

options
link
‘নৈরাজ্যের পরিস্থিতি…’, রোম সম্রাটের উদাহরণ টেনে ‘বেসুরো’ পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দুশেখরের
তৃণমূলের সঙ্গে দূরত্ব বেড়েছে প্রবীণ রাজনীতিকের। ফাইল চিত্র

জনতার রায়ে বঙ্গে এখন পরিবর্তনের ঝড়। তাসের ঘরের মতো উড়ে গিয়েছে ঘাসফুল। মাঠ ময়দান থেকে নেতা-মন্ত্রীরা সেঁধিয়ে গিয়েছেন ঘরের ভিতরে। দুর্নীতির দায়ে সংক্রমণের মতো বেড়েই চলেছে নীচুতলার নেতাদের গ্রেপ্তারি। দলের অন্দরে বাড়ছে ক্ষোভের আগুন। ঘর সামলাতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেত্রী। কিন্তু তারপরেও ছাই চাপা আগুনের মতো ফুলকি হয়ে বেরিয়ে আসছে ক্ষোভ! তেমনই জল্পনা উসকে দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy)। এক্সমাধ্যমে তাঁর ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে শুরু হয়েছে কানাঘুষো।

Advertisement

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় এক্স মাধ্যমে রোমান সম্রাটের উদাহরণ দিয়ে লিখেছেন, ‘খ্রিস্টপূর্ব ৪৪ সালে মার্চের ‘আইডস’-এর দিন রোমান সম্রাট জুলিয়াস সিজার সেনেটের মধ্যেই ছুরিকাঘাতে নিহত হন। রোমান ক্যালেন্ডার অনুযায়ী ‘আইডস’ সাধারণত মার্চ, মে, জুলাই ও অক্টোবর মাসের ১৫ তারিখকে বোঝানো হত। কিন্তু এ বছরের মে মাসের ‘আইডস’ আসার আগেই পশ্চিমবঙ্গের মানুষ অসহনীয় নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটিয়েছেন।’

Advertisement

সুখেন্দুশেখেরের পোস্টে এই কথাটি স্পষ্ট যে, বাংলায় নৈরাজ্যের পরিস্থিতি ছিল, তা বকলমে স্বীকার করে নিলেন তিনি? তার পোস্টেই লেখা, মে মাসের ১৫ তারিখের আগেই ‘নৈরাজ্যের পরিস্থিতির অবসান’ ঘটিয়েছেন বাংলার মানুষ। তবে কি তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়াতেই এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন সাংসদ? যা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। ভোটের লড়াইয়ের ভরাডুবির পর থেকেই দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন অনেক নেতারাই। মূলত তৃণমূল কংগ্রেসের ‘সেকেন্ড ইন কমান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তুলেছেন অনেকেই। দলের বাইরে মুখ খোলা নিয়ে নেত্রীর রোষের মুখেও পড়তে হয়েছে তাঁদের। এমনকী দল থেকে সাসপেন্ডও করা হয়েছে। এবার সাংসদের বেসুরো পোস্টে বিড়ম্বনায় তৃণমূল কংগ্রেস।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.