নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: রাতের অন্ধকারে জলপাইগুড়ির রাজগঞ্জের ভাণ্ডিরবাড়ি এলাকার একটি চা-বাগানে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে খুন করে পালিয়ে গেল দুষ্কৃতীরা৷ সকালে খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশের ও জেলা পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে ছুটে যান৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মৃতের নাম গণেশ ঠাকুর (৫৫)৷ ভাণ্ডিরবাড়ি এলাকায় ৯০ একরের একটি চা-বাগানে দীর্ঘদিন ধরে বিহারের ওই বাসিন্দা ম্যানেজার পদে কর্তব্যরত ছিলেন৷ যদিও কি কারণে এই খুন তা নিয়ে পুলিশ এখনও অন্ধকারে৷
দুষ্কৃতীদের চিহ্নিত করতে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ কুকুর৷ চা-বাগানের কর্মীদের জিজ্ঞাসাবাদও করছে পুলিশ৷ সম্প্রতি তাঁর সঙ্গে কারও কোনও গন্ডগোল হয়েছে কি না–এই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে৷ নৈশপ্রহরীর বয়ান থেকে জানা গেছে, রবিবার রাতে বেশ কয়েকজন বাগানে আসে৷ ম্যানেজারের ঘরের সামনে গিয়ে তাঁকে ডাকাডাকি করে৷ কিন্তু এরপর ঠিক কি হয়েছিল তা পরিষ্কার নয়৷ পুলিশের অনুমান বহিরাগত কেউ এই খুনের ঘটনায় জড়িত৷ কিন্তু কী কারণে এই খুন সবটাই তদন্ত করে দেখা হচ্ছে বলে জলপাইগুড়ির ডিএসপি সদর মানবেন্দ্র দাস জানিয়েছেন৷
সর্বশেষ খবর
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’
-
EXCLUSIVE: পুজোর পরেই ভোট ইমপায়, বদলের টলিউডে ফিরবে ঐক্য?
-
২০ বছরের বঞ্চনা! বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে বাঁকুড়ায় পঞ্চায়েত দপ্তরে ডেপুটেশন