প্রাকৃতিক বিপর্যয়, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের ত্রিপল বিতরণ করছিলেন বিধায়ক। লাইন দিয়েও অনেকে তা পাননি বলে অভিযোগ। তাতেই বিধায়কের বাড়ির সামনে উত্তেজনা। এমনকী মলত্যাগ করে চম্পট দিলেন এক ব্যক্তি! ঘটনায় শোরগোল ছড়িয়েছে আসানসোলের জামুড়িয়ায়।
আরও পড়ুন:
এই অরাজকতার পর সোশাল মিডিয়ায় হতাশা প্রকাশ করেছেন বিজেপি বিধায়ক বিজন মুখোপাধ্যায়। তাঁর দাবি, অনেকেই বারবার ত্রিপল নিয়ে যাচ্ছেন। এমনকী ইসিএল কর্মীর স্বচ্ছল পরিবারও ত্রিপল নিতে হাজির হয়েছেন। সোশাল মিডিয়ায় ভিডিও আপলোড করে তিনি বলেন, “যাদের দরকার, তাঁরাই আসুন। তাহলে প্রকৃত প্রাপকরা উপকৃত হবেন।”
বঙ্গজুড়ে লাগাতার বৃষ্টিতে অনেক এলাকায় জল জমেছে। যাঁদের বাড়িতে টিন, টালি বা অ্যাসবেস্টস রয়েছে, তাঁরা সমস্যায় পড়েছেন। তাঁদের সাহায্যার্থে ত্রাণ, বিশেষ করে ত্রিপল বিতরণের সিদ্ধান্ত নেন বিধায়ক বিজন মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ত্রিপল বিতরণের খবর পেয়েই অনেকেই হাজির হন।
অভিযোগ, প্রকৃত প্রাপকদের পাশাপাশি, যাঁদের দরকার নেই তাঁরাও এসেছেন। বিধায়কের অভিযোগ, “৫ বছরের শিশুর আধার কার্ড এনে। একই ঘরের একাধিক সদস্য বারবার এসে ত্রিপল তুলেছেন। ইসিএল কর্মীর স্বচ্ছল পরিবারও তা নিয়েছেন। কেউ আমার বাড়ির সামনে মলত্যাগ করেছেন। অরাজক পরিস্থিতি এটা। অনুরোধ যাঁদের দরকার, তাঁরা আসুন।”
ঘটনায় ব্যাপক শোরগোল ছড়িয়েছে এলাকায়। প্রশ্ন উঠছে মানসিকতা নিয়েও। যাঁদের প্রয়োজন নেই, তাঁরাও কেন যাচ্ছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। তার উপর মলত্যাগের ঘটনা। সাধারণের একাংশ জানাচ্ছেন, এই মানসিকতা বদলানো প্রয়োজন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ভালোবাসা বেঁচে আছে…’, বেবি বাম্প আগলে শোভনের ‘মায়া ভরা রাত’ মনে করালেন সোহিনী
-
রিলসের নেশাই কাল! বৃষ্টি মাথায় ভরা গঙ্গায় ঝাঁপ দিয়ে তলিয়ে গেলেন শিবপুরের যুবক
-
মাথায় পড়ল বাজ! ধুলো ঝেড়ে উঠে পড়লেন ব্যক্তি, ভিডিও ভাইরাল, কীভাবে সম্ভব? বিশেষজ্ঞ জানালেন…
-
কলা-গোলমরিচে ডিটক্স, তরমুজ-নুনে মেদ গায়েব! ভাইরাল দাবির কতটা সত্যি?
-
সন্তান স্কুল থেকে বেরল? রেজাল্ট কেমন! অ্যাপেই তথ্য পাবেন অভিভাবকরা, অভিনব উদ্যোগ শান্তিপুরে