নন্দন দত্ত, সিউড়ি: কাজ চলাকালীন বীরভূমের পাথর খাদানে ধস। দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন শ্রমিক। গুরুতর আহত আরও একজন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের নাম মুকেশ মাল, কমল মির্ধা, রাজেশ মির্ধা। তাঁদের উদ্ধার করে ভর্তি করানো হয়েছে রামপুরহাট মেডিক্যাল কলেজে।

জানা গিয়েছে, নলহাটির একটি পাথর খাদানে কাজ করছিলেন চারজন। খাদানটি ঝাড়খণ্ড সীমানা লাগোয়া মহিষগড়িয়া গ্রামে। কাজের মাঝেই ধস নামে খাদানে। ঘড়িতে সময় তখন বেলা ১০টা। ধসে চাপা পড়েন সকলে। গুরুতর আহত হন চারজন। তাঁদের মধ্যে তিনজনের নাম-পরিচয় জানা গেলেও একজনের পরিচয় জানা হয়ে গিয়েছে। তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। একজন গুরুতর আহত। তাঁর চিকিৎসা চলছে।
মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে নলহাটি থানার পুলিশ। কীভাবে ধস নামল, তা এখনও অজানা। কর্তৃপক্ষের তরফেও কিছু জানা যায়নি। এই ঘটনায় আতঙ্ক বেড়েছে শ্রমিক মহলে। পরিবারগুলির দাবি, আর্থিক সাহায্য দিক খাদান কর্তৃপক্ষ। এর আগেও পাথর খাদানে দুর্ঘটনায় শ্রমিক মৃত্যু হয়েছে। প্রতি ক্ষেত্রেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর পর পুজোর মুখে এভাবে খাদানে ধস নেমে তিন শ্রমিকের মৃত্যুতে স্বভাবতই এলাকার পরিবেশ থমথমে।
সর্বশেষ খবর
-
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কিশোরীকে ‘অত্যাচার’! ধৃত ২ অভিযুক্ত
-
বাংলা দলে ডাক পোড়েলকে, ধর্ষণ মামলায় জামিনে থাকা ক্রিকেটারকে নিয়েই শুরু রনজির প্রস্তুতি
-
বিজেপির রক্তদান শিরিবে হামলা তৃণমূলের! দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত শিবপুর, থানায় বিক্ষোভ
-
অযোধ্যার লখনৌহাথা রাধাকৃষ্ণ মন্দিরে রয়েছেন সুভাষচন্দ্র! জানত গান্ধী পরিবারও?
-
‘চক্রান্ত’ করে এশিয়াডে কেড়ে নেওয়া হল শৈলীর সোনা! ক্রীড়া আদালতে যাচ্ছে ভারত