Paschim Medinipur

অবসরের একমাস আগে মৃত্যু কনস্টেবলের, গাড়িতে গাছ উলটে আহত এএসআই-সহ ৩

মৃত কনস্টেবলের নাম সন্তোষ ছেত্রী। বয়স ৫৯। আহত হয়েছেন আরেক কনস্টেবল সৌরভ সাউ। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন এসআই অপূর্ব পাত্র ও সিভিক ভলান্টিয়ার সুশান্ত পাত্র।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২৬, ১৪:৪১

options
link
অবসরের একমাস আগে মৃত্যু কনস্টেবলের, গাড়িতে গাছ উলটে আহত এএসআই-সহ ৩
প্রতীকী ছবি

মর্মান্তিক দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur)। অবসর নেওয়ার এক মাসে ডিউটিরত অবস্থায় মৃত্যু কনস্টেবলের। পুলিশের গাড়িতে গাছ উল্টে মৃত্যু। গুরুতর আহত এএসআই-সহ তিন। তাঁরা কলকাতা ও মেদিনীপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে গুরগুড়িপাল থানার অন্তর্গত সারেঙ্গাশোলে।

Advertisement

মৃত কনস্টেবলের নাম সন্তোষ ছেত্রী। বয়স ৫৯। আহত হয়েছেন আরেক কনস্টেবল সৌরভ সাউ। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন এএসআই অপূর্ব পাত্র ও সিভিক ভলান্টিয়ার সুশান্ত পাত্র। তাঁরা পশ্চিম মেদিনীপুরের হাসপাতালে চিকিৎসাধীন। রাতেই আহতদের দেখতে যান পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা।

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার রাত আনুমানিক ১১টা নাগাদ ডিডটিতে ছিলেন এএসআই অপূর্ব, কনস্টেবল সন্তোষ, আরেক কনস্টেবল সৌরভ, সিভিক ভলান্টিয়ার সুশান্ত। পুলিশের টহলদারি গাড়িতে গুরগুড়িপাল থানায় ফিরছিলেন তাঁরা। সেই সময় প্রবল ঝড় শুরু হয়। সারেঙ্গাশোল এলাকায় ঝড়-বৃষ্টিতে গাছ ভেঙে পড়ে পুলিশের গাড়ির উপর। দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রত্যেকে। স্থানীয়রা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা সন্তোষকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় পুলিশ মহলে শোকের ছায়া।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.