Three people arrested for killing leopard in Siliguri

চিতাবাঘ শিকার করে রান্নাবান্না, ছাল ও নখ নেপালে পাচারের ছক, শিলিগুড়িতে গ্রেপ্তার ৩

চিতাবাঘের ছাল এবং নখ বাজেয়াপ্ত করেছেন বনকর্মীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০২২, ০৮:১৪

options
link
চিতাবাঘ শিকার করে রান্নাবান্না, ছাল ও নখ নেপালে পাচারের ছক, শিলিগুড়িতে গ্রেপ্তার ৩
ছবি: প্রতীকী।

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: চিতাবাঘ লোকালয়ে চলে আসার আতঙ্কে কাঁটা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা। কারণ, ইদানীং উত্তরের নানা জেলায় মাঝেমধ্যেই চিতাবাঘের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। তবে শিলিগুড়ির ফাঁসিদেওয়ার ঘোষপুকুরের ফৌজিজোতে ঘটল তার বিপরীত ঘটনা। চিতাবাঘ শিকারের পর মাংস রান্না করে খেল একদল যুবক। ছাল পাচারেরও চেষ্টা করা হয়। তবে তার আগে দু’জনকে গ্রেপ্তার করলেন এসএসবির গোয়েন্দা বিভাগ এবং ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা।

Advertisement

ঘোষপুকুর রেঞ্জের রেঞ্জার সোনম ভুটিয়া জানান, দিনকয়েক আগে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যাতে দেখা যায় বেশ কয়েকজন যুবক মৃত চিতাবাঘের সঙ্গে নানা পোজে ছবি তুলেছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। আর তা নিমেষে ভাইরাল হয়ে যায়। নজরে পড়ে এসএসবির গোয়েন্দা বিভাগ এবং ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীদের। কে বা কারা একাজ করেছে, তার তদন্ত শুরু হয়। তাতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ঘোষপুকুরের ফৌজিজোতে চিতাবাঘ শিকার করে বেশ কয়েকজন। এরপর তারা সেই চিতাবাঘের চামড়া ছাড়িয়ে নেয়। মাংস টুকরো টুকরো করে কাটা হয়। তারপর তা রান্না করা হয়। এমনকী খাওয়াদাওয়াও করে।

Advertisement

[আরও পড়ুন: গরু পাচার মামলায় অনুব্রতর আরজি খারিজ হাই কোর্টে, সিবিআই মোকাবিলায় এবার কী পদক্ষেপ?]

তবে গোপন সূত্রে এসএসবির গোয়েন্দা বিভাগ এবং ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা খবর পান ওই চিতাবাঘের ছাল এবং নখ সংগ্রহ করেছে শিকারীরা। সেগুলিকে বিক্রিরও ছক কষে তারা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এসএসবির গোয়েন্দা বিভাগ এবং ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা ফৌজিজোত এলাকায় যৌথ অভিযান চালান। সেখান থেকে পুলিশ প্রথমে দু’জন এবং পরে আরও এক যুবককে গ্রেপ্তার করে। ধৃতরা হল বছর কুড়ির তাপস খুড়া, আঠারো বছর বয়সি মুকেশ কেররাট্টা এবং পিতালুস কেরকাট্টা। পিতালুস ২৪ বছর বয়সি। তাপস মালবাজারের রানীচিরা চা বাগানের এবং মুকেশ ও পিতালুস ফাঁসিদেওয়া ব্লকের রাইলাইন এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে মোটর বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement

১১০ সেন্টিমিটার লম্বা এবং ৫০ সেন্টিমিটার চওড়া চিতাবাঘের ছাল বাজেয়াপ্ত করা হয়। নখও বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া চিতাবাঘের চামড়া নেপালে নিয়ে গিয়ে বিক্রি করার উদ্দেশ্যে ছিল ধৃতদের। শনিবার ধৃতদের আদালতে তোলা হবে। 

[আরও পড়ুন: OMG! এ রাজ্যেই মাত্র ১০ টাকায় মিলছে চিকেন বিরিয়ানি, চেখে দেখবেন নাকি?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.