Accident

SUV-র সঙ্গে ডাম্পারের ধাক্কা, কল্যাণী এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল ৩ জনের

দুর্ঘটনায় জখম অন্তত ৬ জন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১১, ২০২৩, ১২:১১

options
link
SUV-র সঙ্গে ডাম্পারের ধাক্কা, কল্যাণী এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল ৩ জনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কল্যাণী এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনা। এসইউভির সঙ্গে ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল তিনজনের। তাঁরা খড়দহের বাসিন্দা। রহড়া থানার পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

Advertisement

সোমবার ভোরে কাঁচরাপড়া থেকে ঘোলা মুড়াগাছার দিকে যাচ্ছিল একটি এসইউভি। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই গাড়িচালক এবং দুই মহিলা-সহ মোট তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় জখম হয়েছেন অন্তত ৬ জন। তাঁরা কলকাতার এক হাসপাতালে ভর্তি। সেখানেই চলছে চিকিৎসা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: গুটখার বিজ্ঞাপনের জন্য কেন্দ্রের নোটিস! বিপাকে শাহরুখ-অক্ষয়-অজয়]

এদিকে, দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় রহড়া থানার পুলিশ। তিনটি দেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। কুয়াশা থাকায় দুর্ঘটনা নাকি অতিরিক্ত গতিবেগই প্রাণ কাড়ল তিনজনের, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: একই দিনে জোড়া মরণোত্তর অঙ্গদান, নয়া নজির কলকাতায়]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.