Accident

সৎকার করে ফেরার পথে দুর্ঘটনা, পাথরবোঝাই লরির ধাক্কায় মৃত ৩

এই দুর্ঘটনায় জখম হয়েছেন অন্তত ৩৪ জন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১০, ২০২৩, ১১:০১

options
link
সৎকার করে ফেরার পথে দুর্ঘটনা, পাথরবোঝাই লরির ধাক্কায় মৃত ৩

শাহজাদ হোসেন, ফরাক্কা: দেহ সৎকার করে বাড়ি ফেরার পথে অঘটন। পিকআপ ভ্যানের সঙ্গে পাথরবোঝাই লরির ধাক্কায় প্রাণ গেল তিনজনের। জখম হয়েছেন অন্তত ৩৪ জন।  রঘুনাথগঞ্জ থানার বাড়ালা রঘুনাথগঞ্জ-মুরারই রাজ্য সড়কের ঘটনায় শোকের ছায়া। আহতদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতেরা হলেন বিকি মাল (২৯), রাজ মাল (২৭) ও লক্ষ্মণ মাল (৬২)। তাঁরা সকলেই বীরভূমের নলহাটির পাইকপাড়ার বাসিন্দা।  শনিবার ওই এলাকারই বাসিন্দা জয়দেব মালের মৃত্যু হয়। তাঁর আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীরা একটি পিকআপ ভ্যান ভাড়া করে জঙ্গিপুর শ্মশান ঘাটে দাহ করতে আসেন। দাহ কাজ শেষ করে তাঁরা বীরভূমে ফিরছিলেন। মুরারই-রঘুনাথগঞ্জ রাজ্য সড়কের উপর বাড়ালা হাসপাতালের কাছে একটি পাথরবোঝাই লরির সঙ্গে ওই পিকআপ ভ্যানের মুখোমুখি ধাক্কা লাগে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে প্রতিবেশীর পরকীয়া! প্রতিবাদ করতেই শ্বাসরোধ করে খুন স্বামী]

পাথরবোঝাই লরিটি পিকআপ ভ্যানের উপর গিয়ে পরে। এই ঘটনাতে একাধিক ব্যক্তি পাথরের তলায় চাপাও পড়ে যান। পুলিশ আসার আগে স্থানীয়রাই ট্রাক্টরটি পিকআপ ভ্যানের উপর থেকে সরান। আহতদের দ্রুত উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁদের মধ্যে তিনজনকে মৃত বলে জানান। বাকিরা এখনও চিকিৎসাধীন। 
দেখুন ভিডিও:

Advertisement

[আরও পড়ুন: উদ্বোধনের বাকি দেড় মাস, প্রকাশ্যে অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহের ছবি]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.