সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: তিন তিনটে রয়্যাল বেঙ্গলের বাচ্চা। হ্যাঁ ঠিকই শুনছেন শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে রয়্যাল বেঙ্গলের জন্ম দিল স্ত্রী বাঘ শিলা। এই ঘটনায় যারপরনাই খুশি সাফারি পার্ক কর্তৃপক্ষ ও শিলিগুড়িবাসী। এমনিতে সাফারিপার্ক বাঘেদের জন্য তৈরি হলেও জঙ্গল দেখতে যাঁরা উত্তরবঙ্গে আসেন তাঁরা এখানে থাকেন না বললেই চলে। সাফারি পার্ককে বুড়ি ছোঁয়া করে সোজা চলে যান গরুমারা, জলদাপাড়া, চাপড়ামারি, গজলডোবাতে। রয়্যাল বেঙ্গল পরিবারে তিনটি নতুন সদস্যের আগমনে এবার সেই তাড়াহুড়োয় কিছুটা হলেও ছেদ পড়বে। এখানেও দিন কয়েক থেকে বাঘের বাচ্চার হুটোপুটি দেখবেন পর্যটকরা। লাভবান হবে, শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক।

মূলত, পর্যটকদের বাঘ দেখার সুযোগ করে দেওয়ার জন্যই এই সাফারি পার্কটি তৈরি হয়েছিল। তারপর বেশ কিছুদিন কেটে গেলেও বাঘের ঘরে নতুন অতিথি আসেনি। তবে এবার এল। সাফারি পার্কের পুরুষ বাঘ স্নেহাশিস ও স্ত্রী বাঘ শিলার কোল আলো করে জন্ম নিল তিনটি রয়্যাল বেঙ্গলের বাচ্চা। দুটি চিরাচরিত হলুদ কালোয় ডোরাকাটা। অন্যটি সাদা রঙের বাঘ। মজার বিষয় হল শিলা বা স্নেহাশিস কিন্তু হলুদ কালোয় বর্ণিত। তবে একটি বাচ্চা কেন সাদা? এই প্রসঙ্গে সাফারি পার্কের কর্তা জানিয়েছেন, ২০১৫-তে ওড়িশার নন্দনকানন থেকে এই দু’জনকে শিলিগুড়িতে আনা হয়। পুরুষ বাঘ স্নেহাশিসের মা ছিল সাদা বাঘের বংশধর। তাই হয়তো জিনগত কারণে একটি বাঘের বাচ্চা সাদা হয়েছে।
[তৃণমূলকে ভোট না দেওয়ায় মহিলাকে ৩০০ বার ‘ওঠবোসে’র শাস্তির অভিযোগ]
উল্লেখ্য, স্নেহাশিস ও শিলা আসার বছর খানেকের মধ্যেই সাফারি পার্কে আসে ভিভান নামের আরও একটি পুরুষ বাঘ। মাস কয়েক আগে বাঘেদের সঙ্গম মরশুমে নিয়ম করে দুই পুরুষ বাঘের সঙ্গে শিলাকে ছাড়া হচ্ছিল। বলাবাহুল্য, স্নেহাশিসের সঙ্গেই থাকতে পছন্দ করছিল শিলা। মাস তিনেক পরে আচমকাই দেখা যায়, শিলার চলার গতি শ্লথ হয়েছে। সে নিজের মতো চলাফেরা করে বেড়াচ্ছে। তবে দৌড়ঝাঁপের পাশ থেকেও যাচ্ছে না। এরপরেই বাঘে চলাচলের এলাকায় সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেয় সাফারি পার্ক কর্তৃপক্ষ। সেখানে শিলার চলাফেরা ধরা পড়তেই বিষয়টি স্পষ্ট হয়। তিনমাস এই পরিস্থিতি থাকার পর গত মঙ্গলবার তিনটি বাচ্চার জন্ম দেয় শিলা। এরপরেই খুশির জোয়ার সাফারি পার্কে। এই প্রসঙ্গে বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন ও পর্যটনমন্ত্রী গৌতম দেব, বলেন এবার সাফারি পার্ক ভ্রমণের উৎসাহ বাড়বে পর্যটকদের মধ্যে।
[বাম-কংগ্রেস জোটের ছাপও পড়ল না গ্রামীণ হাওড়ায়, জয় তৃণমূলেরই]
সর্বশেষ খবর
-
গভীর রাতে আবাসনের সুইমিং পুলে ছাত্রীর দেহ! ‘খুন’ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
-
এবার শত্রুকে ‘অন্ধ’ করে আক্রমণ! ভারতীয় সেনার রণকৌশলে বিরাট বদল
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা