Sundarbans

সুন্দরবনের গভীর জঙ্গলে বধূর উপর হামলা বাঘের, বাঁচাতে প্রাণপণ লড়াই স্বামীর, তারপর…

জীবিকার তাগিদে স্বামীর সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন বন্দনা দাস। সেই সময় তাঁদের রয়্যাল বেঙ্গলের হানার মুখে পড়তে হয় বলে দাবি।

Advertisement
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ১৩:২১

options
link
সুন্দরবনের গভীর জঙ্গলে বধূর উপর হামলা বাঘের, বাঁচাতে প্রাণপণ লড়াই স্বামীর, তারপর…
ছবি এআই দ্বারা নির্মিত।

সুন্দরবনের (Sundarbans) নদীতে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ হারালেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের চুলকাটির জঙ্গল লাগোয়া এলাকায়। নিহত মহিলার নাম বন্দনা দাস। বাড়ি কুলতলি থানা এলাকায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা। এমনকী বনদপ্তরের আধিকারিকরাও ঘটনাস্থলে যান। ইতিমধ্যে মহিলার মৃতদেহটি সুন্দরবনের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পরেই জঙ্গল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। চলছে টহল।

Advertisement

সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক আলতাফ আহমেদ জানান, বনদপ্তরের নিশ্চুপতা সুন্দরবনবাসী মেনে নেবে না। মৎস্যজীবীদের মৃত্যুমিছিল বন্ধ করতে হবে।”

জীবিকার তাগিদে বহু মানুষ বিভিন্ন সময় সুন্দরবনের (Sundarbans) জঙ্গল সংলগ্ন এলাকায় মাছ ধরতে যান। বাঘের হানার মুখেও পড়েন। মৃত্যু হয়। কিন্তু পেটের টানে ভয় ভুলে ফের কাজে নেমে পড়েন স্থানীয় মানুষজন। জানা গিয়েছে, তেমনই জীবিকার তাগিদে স্বামীর সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন বন্দনা দাস। সেই সময় তাঁদের রয়্যাল বেঙ্গলের হানার মুখে পড়তে হয় বলে দাবি। এহেন পরিস্থিতিতে স্ত্রীকে স্বামী রক্ষা করতে ছুটে আসেন। জানা গিয়েছে, বাঘের হানায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বন্দনাদেবীর। জঙ্গল লাগোয়া খাঁড়ি থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, তাঁর এক ছেলে সপ্তম শ্রেণি ও মেয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাসে সুন্দরবনের জঙ্গলে কখনও মাছ আবার কখনও কাঁকড়া ধরতে গিয়ে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। একের পর এক মৃত্যুর ঘটনায় ক্রমশ ক্ষোভ বাড়ছে। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে মানবাধিকার সংগঠন এপিডিআরও। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক আলতাফ আহমেদ জানান, বনদপ্তরের নিশ্চুপতা সুন্দরবনবাসী মেনে নেবে না। মৎস্যজীবীদের মৃত্যুমিছিল বন্ধ করতে হবে।”

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন