দিব্যেন্দু মজুমদার, হুগলি: পোলবা দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ভয়াবহ দুর্ঘটনা হুগলির চণ্ডীতলা থানা এলাকায়। এবার প্রাণ গেল তৃণমূল বারাসতের কাউন্সিলর ও তাঁর ভাইয়ের। সূত্রের খবর, রবিবার সন্ধেবেলা হুগলির আরামবাগ থেকে বারাসত যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে তৃণমূল কাউন্সিলরের গাড়ি। ঘটনাটি ঘটে চণ্ডীতলা থানার অন্তর্গত অহল্যাবাই এলাকায়। একটি ট্র্যাক্টর পিছন থেকে ধাক্কা মারে তাঁর বোলেরোতে।
ঘটনাস্থলেই মৃত্যু হয় কাউন্সিলর প্রদ্যুৎ ভট্টাচার্যের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁর ভাই প্রণব ভট্টাচার্যকে। কিন্তু শেষপর্যন্ত তাঁকেও বাঁচানো যায়নি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
[আরও পড়ুন: হুড়মুড়িয়ে ভাঙল নির্মীয়মাণ ফরাক্কা ব্রিজের একাংশ, মৃত্যু ২ শ্রমিকের]
মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হুগলির তৃণমূল নেতৃত্ব। যান হুগলি জেলা তৃণমূলের প্রভাবশালী নেতা দিলীপ যাদব। ফোনে পুরো ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদারও। এদিকে, অহল্যাবাই এলাকায় এখনও চাঞ্চল্যের পরিবেশ বজায় রয়েছে। এলাকায় সাময়িকভাবে যানজটেরও সৃষ্টি হয়েছে।
সর্বশেষ খবর
-
কলকাতায় অপরাধের ‘হটস্পট’ কোনগুলি? ওসিদের কী নির্দেশ দিলেন পুলিশ কমিশনার?
-
সিকিম ঘুরতে যাচ্ছেন পুজোতে? বড় বদল পর্যটনে, জেনে নিন নয়া নিয়ম-নীতি
-
‘৯০ শতাংশ ভোটার সরে যেতে দ্বিধা করবে না’, বিজেপির ‘তৃণমূলীকরণে’ সতর্কবার্তা সংঘ মুখপত্রে
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ছড়াল টলিউড অভিনেত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি! ধৃত ‘প্রাক্তন’ প্রেমিক
-
কলকাতা-হাওড়া পুরভোটে রণকৌশল কী হবে? বৈঠকে তৃণমূলের ঋতব্রত শিবির